
কচুয়া ভ্রাম্যমাণ আদালতে ৫ দোকানিকে ষোলো হাজার টাকা জরিমানা


চাঁদপুরের কচুয়া পৌরসভা এলাকার কচুয়া বাজারে ভেটেরিনারি লাইসেন্স ছাড়া পশু খাদ্য ও ঔষধ বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে তা সংরক্ষণের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে তাছনিম ট্রেডার্সের মালিক ও অজিত ভেটেরিনারি মালিককে পাঁচ হাজার করে দশ হাজার অর্থদণ্ড প্রদান করা হয়।এছাড়াও কাইয়ুম গোশত দোকান,কাউছার পোল্ট্রি ও নাছিম পোল্ট্রি দোকানের মালিক কে দুই হাজার করে ছয় হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন অনুযায়ী এসব অভিযান পরিচালিত হয়।
লাইসেন্স ছাড়া পশু খাদ্য ও ঔষধ বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে পশু খাদ্য বিক্রির অপরাধে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১০ জুন) দুপুরে কচুয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ( ভূমি) মো. আবু নাছির।বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন ২০১৯ এর ৩৭(২) ধারায় ২টি মামলায় দশ হাজার ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় একটি মামলায় ৩টি মামলায় ছয় হাজার টাকা জরিমানা করা হয়।


এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো.সাকাওয়াত হোসেন, বাজার কমিটির সভাপতি হাজী মো.তরিকুল ইসলামসহ কচুয়া থানা পুলিশ উপস্থিত ছিলেন।



























