সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী রাকিব ভূঁইয়ার উঠান বৈঠক অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ১০, ২০২৬ | ২:০৯
Link Copied Successfully!

চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক রাকিব ভূঁইয়ার উদ্যোগে ওয়ার্ড জনসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা ৭টায় ১১নং ওয়ার্ডের পাটোয়ারী বাড়ি সংলগ্ন মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে রাকিব ভূঁইয়া আসন্ন পৌর কাউন্সিলর নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন।

বক্তব্যে তিনি বলেন, “আমি নেতা হতে চাই না, আপনাদের সন্তান হিসেবে এলাকার মানুষের সেবক হতে চাই। অতীতে যারা কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন, তারা অনেক ক্ষেত্রে দলীয় পরিচয়ের বাইরে থাকা মানুষদের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করেছেন। আমি কোনো নির্দিষ্ট দলের প্রতিনিধিত্ব করি না। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সকল নাগরিককে সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করবো। আপনাদের সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই। আপনাদের দোয়া ও সমর্থন থাকলে ইনশাআল্লাহ তা সম্ভব হবে।”

বিজ্ঞাপন

উঠান বৈঠকে এলাকার পক্ষে বক্তব্য রাখেন আব্দুল মান্নান, মো. রফিকুল ইসলাম, মো. কাজী আব্দুস সালাম, সৈয়দ সাকিবুল ইসলাম ও ইয়াকুব ভূঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন মমতাজ ভূঁইয়া, কালু ভূঁইয়া, কাদির রাড়ি, আব্দুর রাজ্জাক ভূঁইয়া, বেদু ভূঁইয়া, ইকবাল ভূঁইয়া, মমিন ভূঁইয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল-মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, মসজিদের ইমাম-মুয়াজ্জিন এবং বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ