হাজীগঞ্জ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব হাসান মিয়াজীর ঈদ শুভেচ্ছা বিনিময়

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ১, ২০২৬ | ৩:৪৫
Link Copied Successfully!

হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাসান মিয়াজী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পৌরসভার ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।

রবিবার বিকেল ৪টায় জিয়ানগর এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন তিনি। পরে ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে মতবিনিময় করেন।

বাদ মাগরিব ১০ নম্বর ওয়ার্ডের সাতবাড়ী রহমানিয়া জামে মসজিদে নামাজ শেষে মুসল্লিদের কাছে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে দোয়া কামনা করেন। এরপর জিয়ানগর এলাকার একটি মসজিদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে সেখানেও দোয়া প্রার্থনা করেন।

বিজ্ঞাপন

ঈদ শুভেচ্ছা বিনিময়কালে আলহাজ্ব হাসান মিয়াজী বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি মেয়র পদে নির্বাচন করব। আর যদি দল অন্য কোনো যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়, তাহলে দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমি তার পক্ষে কাজ করব এবং সর্বাত্মক সমর্থন দিয়ে যাব। দল ও জনগণের স্বার্থই আমার কাছে সবচেয়ে বড়।

তিনি আরও বলেন, হাজীগঞ্জ পৌরবাসীর ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই। একটি আধুনিক, পরিচ্ছন্ন, উন্নত ও জনবান্ধব পৌরসভা গড়াই আমার লক্ষ্য।

এর আগে তিনি ১০ নম্বর ওয়ার্ডের রান্ধুনীমুড়া এলাকার খলিল বেপারী বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিল্লাল হোসেনের পরিবারের ঘর পরিদর্শন করেন। অগ্নিকাণ্ডে পরিবারের বসতঘর পুড়ে যাওয়ায় তিনি তাদের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে দুই বান টিন অনুদান দেওয়ার আশ্বাস প্রদান করেন।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আবু ইউছুফ, হাজীগঞ্জ বিএনপির সদস্য গফুর পাটোয়ারী, হাজীগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক আবু ইউছুফ, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বশির আহমেদ, সাধারণ সম্পাদক মফিজ মিজি, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক সেলিম মিয়া, বিএনপি নেতা ইউছুফ, ৬ নম্বর বড়কুল ইউনিয়ন বিএনপির সভাপতি ইমাম হোসেন, সহ-সভাপতি আব্দুল কাদের, ১২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক ইউছুফ, ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ