মতলবে বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি নেতা তানভীর হুদার ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়

সুমন আহমেদ
আপডেটঃ মে ৩১, ২০২৬ | ১২:৪০
Link Copied Successfully!

পবিত্র ঈদুল আজহার আনন্দ ও উৎসবমুখর পরিবেশের ধারাবাহিকতায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।

শনিবার (৩০ মে) মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজার, সাহেব বাজার, টরকী বাজার, নন্দলালপুর বাজার, নিশ্চিন্তপুর বাজার ও আনন্দ বাজারসহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম, দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং জনগণের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নেতাকর্মীদের সঙ্গে খোলামেলা মতবিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময়কালে তানভীর হুদা বলেন, “ঈদুল আজহা আত্মত্যাগ, মানবতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই শিক্ষা ধারণ করে আমাদের সমাজ ও রাষ্ট্র গঠনে কাজ করতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা সবার দায়িত্ব। ঈদের এই আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে এবং সাংগঠনিক বন্ধন আরও সুদৃঢ় করতেই নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছি।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “বিএনপি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছে। দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাই বিএনপির মূল শক্তি। তাদের ঐক্য, আন্তরিকতা ও ত্যাগের মাধ্যমেই দল আরও শক্তিশালী হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে।”

এ সময় তিনি নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়ে বলেন, দলকে শক্তিশালী করতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখে অংশীদার হওয়ার মাধ্যমেই বিএনপির রাজনীতিকে আরও গণমুখী ও শক্তিশালী করা সম্ভব।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদাকে ঈদুল আযহার শুভেচ্ছা জানান এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

এ সময় নেতাকর্মীদের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করার বিষয়ে আলোচনা হয়। পুরো আয়োজনটি ছিল সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর। নেতাকর্মীদের সঙ্গে আন্তরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঈদ পরবর্তী এই কর্মসূচি দলীয় ঐক্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুসংহত করেছে বলে উপস্থিত নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঈদ পরবর্তী সময়ে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। মতলব উত্তর উপজেলায় বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে তানভীর হুদার এ উদ্যোগ ইতোমধ্যেই নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে জাতীয় সিপাহী বিপ্লবী দিবস পালন শাহরাস্তিতে আওয়ামীলীগের ৬ নেতা আটক হাজীগঞ্জে সহস্রাধিক চক্ষু রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা সেবা