ঈদে বাড়ী ফিরতে লঞ্চে উপচে পড়া ভিড়, নৌ-পথে ঈদ যাত্রায় দুর্ঘটনা এড়াতে সার্বক্ষণিক টহল ও চেক পোস্টের ব্যবস্থা : অতিরিক্ত ডিআইজি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২৫, ২০২৬ | ১২:৪৮
Link Copied Successfully!

নৌ-পথে ঈদ যাত্রায় দুর্ঘটনা এড়াতে সার্বক্ষণিক টহল ও চেক পোস্টের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি আবদুল ওয়ারীশ।

তিনি সোমবার দুপুরে চাঁদপুর লঞ্চঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ঢাকা সদরঘাটের পরে দেশের সবচেয়ে যাত্রী যাতায়াত হয় চাঁদপুর-ঢাকা নৌ-পথে। ঈদে লঞ্চঘাটগুলোতে ঈদের আগে-পরে দুর্ঘটনা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে অতিরিক্ত পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসন রাখা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে সরকারি ছুটির পর সোমবার ঢাকা থেকে ছেড়ে যাওয়া প্রতিটি লঞ্চে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। প্রিয়জনদের সাথে পবিত্র ঈদুল আযহা উদযাপন করতে নৌপথে লঞ্চযোগে বাড়ী ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ।

লঞ্চঘাটে শৃঙ্খলা বজায় রাখতে সাদা পোশাকে পুলিশ, সিসি ক্যামেরা, প্রতি লঞ্চে চারজন করে আনসারসহ নেয়া হয়েছে নানা উদ্যোগ। তবে যাত্রীরা লঞ্চে স্বস্তিতে ফিরলেও ঘাট থেকে নির্দিষ্ট গন্তব্যে যেতে সিএনজি ও অটোরিকশা ভাড়া দ্বিগুণ নেয়ার অভিযোগ যাত্রীদের।

এবারের ঈদে এ রোডে অর্ধশত ছোট-বড় লঞ্চ চলাচল করবে। এছাড়া যাত্রীদের সুবিধার্থে অতিরিক্ত ছয়টি লঞ্চ রাখা হয়েছে বলে জানান বিআইডব্লিউটিএ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ