কোরবানিতে চাঁদপুরে ৭৫ হাজার পশুর চাহিদা, ঘাটতি ৯ হাজার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২৫, ২০২৬ | ১০:০৯
Link Copied Successfully!

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে চাঁদপুরে চাহিদার তুলনায় কিছুটা ঘাটতি রয়েছে কোরবানি পশুর। বছরজুড়ে জেলার বিভিন্ন খামারে লালন-পালন করা পশু হাটে তুলছেন খামারীরা। তবে হাটে ভারতীয় পশুর শঙ্কায় দাম নিয়ে দুশ্চিন্তায় খামারীরা।

খামারিদের দাবী, পশুর হাটে খামারীরা নিরাপত্তার পাশাপাশি চান ভারতীয় গরু যেন না উঠে।

জেলায় দুই শতাধিক গরুর হাটে ক্রমেই শুরু হচ্ছে বেচা-কেনা। গবাদী পশুর খাদ্যের দাম বৃদ্ধিতে এবার গরুর নায্য দাম না পেলে  পশু লালন-পালনে আগ্রহ হারাবেন অনেকেই বলছেন খামারী আব্দুল মমিন।

বিজ্ঞাপন

চাঁদপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জ্যোতিময় ভৌমিক বলেন, প্রতি বছরের ন্যায় খামারীদের এবারও প্রশিক্ষণ দেয়া হয়েছে।  জেলায় এ বছর চাহিদার তুলনায় মাত্র ৯ হাজার ১’শ ৪৮টি পশুর ঘাটতি রয়েছে। যা মৌসুমী ব্যবসায়ীদের মাধ্যমে পূরণ করা সম্ভব।

চাঁদপুরে এবছর ৭৫ হাজার ২’শ ৪৮টি পশুর চাহিদা থাকলেও বিপরীতে রয়েছে ৬৪ হাজার ৯৮ টি পশু। জেলায় কোরবানি পশুর ঘাটতি রয়েছে  ৯ হাজার ১’শ ৪৮ টি পশু। জেলায় এবার বেশিরভাগ গরু হাটে ২০ মে থেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সিসি ক্যামেরার ব্যবস্থা রাখা হবে বলে জানান পুলিশ প্রশাসন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ