চাঁদপুরে বজ্রপাত ও সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২৫, ২০২৬ | ৮:১১
Link Copied Successfully!

চাঁদপুরে পৃথক ঘটনায় বজ্রপাত ও সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার রাতে চাঁদপুর সদর উপজেলায় বজ্রাঘাতে শুক্কুর আলম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়। উপজেলার লুদেরগাঁও মুন্সিবাড়ীতে এ ঘটনা ঘটে।

তার পরিবার জানায়, শুক্কুর আলম নিজ বসতঘরে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে জেলার শাহরাস্তি ও হাইমচরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ দুইজনের মৃত্যু হয়। রবিবার হাইমচর চরভাঙ্গা নতুন বাজার এলাকায় অটোরিকশার ধাক্কায় হুমায়রা আক্তার (৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়।

বিজ্ঞাপন

হুমায়রা আক্তার হাইমচর পুরান বাজারের কাঠের ব্যবসায়ী মো. আমীর হোসেন চৌকিদারের মেয়ে। সে হাইমচর মডেল স্কুলের প্লে-গ্রুপের শিক্ষার্থী ছিল।

​ঘটনার পরপরই অ্যাম্বুলেন্সযোগে ঢাকা নেওয়ার পথে রাজধানীর চানখাঁরপুল এলাকায় পৌঁছালে শিশু হুমায়রা মারা যান।

​​হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান জানান, দুর্ঘটনার পর পরই ঘাতক অটোরিকশার চালক রাকিব হাসানকে (১৫) আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

অপরদিকে জেলার শাহরাস্তির শিবপুর বাংলাবাজার সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. রবিউল আলম খোকন নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি দোয়াভাঙ্গার মালিয়া এন্ড মুহাত ফ্যাশন হাউজ-এর মালিক। এ ঘটনায় আরও দু’জন আহত হয়।

ঈুলিশ জানায়, সড়কের পাশে দাঁড়িয়ে সিএনজির জন্য অপেক্ষা করেন রবিউল আলম খোকন। এসময় দ্রুতগতির একটি বালুবাহী ড্রাম ট্রাক এসে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশের নিচে আটকা পড়ে মারা যান তিনি। ট্রাকটিকে জব্দ করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন