হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে যুব রেড ক্রিসেন্টের জনসচেতনতামূলক কার্যক্রম

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১২, ২০২৬ | ৯:২০
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের দৌরাত্ম্য রোধ, রোগীদের সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে মাঠে নেমেছে হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দল।

মঙ্গলবার (১২ মে) সকাল ১০টা থেকে পরিচালিত এ মানবিক কার্যক্রমে হাসপাতালজুড়ে সচেতনতামূলক প্রচারণা, মাইকিং এবং রোগীদের সরাসরি পরামর্শ প্রদান করা হয়।

স্বেচ্ছাসেবীরা জানান, সরকারি হাসপাতাল সাধারণ মানুষের শেষ ভরসার জায়গা হলেও একটি অসাধু দালালচক্র দীর্ঘদিন ধরে অসহায় রোগী ও স্বজনদের বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নিচ্ছে। সেই অন্যায়ের বিরুদ্ধে সামাজিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

কার্যক্রম চলাকালে হ্যান্ড মাইকে রোগীদের উদ্দেশ্যে বলা হয়, কোনো দালালের প্রলোভনে না পড়ে সরাসরি হাসপাতালের সেবাকেন্দ্র থেকে তথ্য নিতে এবং সন্দেহভাজন দালাল দেখলে কর্তৃপক্ষকে জানাতে। একইসঙ্গে ঘোষণা দেওয়া হয়, সতর্কতার পরও দালালচক্র সক্রিয় থাকলে দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অভিযুক্তদের নাম ও ছবি হাসপাতালের গেইটে টানিয়ে জনসচেতনতা তৈরি করা হবে।

গণমাধ্যমকর্মী ও সমাজকর্মী সাইফুল ইসলাম সিফাত বলেন, “চিকিৎসাসেবা মানুষের মৌলিক অধিকার। কিছু অসাধু দালালের কারণে সাধারণ মানুষ যেন প্রতারণার শিকার না হয়, সেজন্য আমরা মাঠে নেমেছি। শুরু করেছি সরকারি হাসপাতাল থেকে, প্রয়োজনে প্রাইভেট হাসপাতালের অনিয়ম ও দালালচক্রের বিরুদ্ধেও আমাদের অভিযান চলবে। মানবতার প্রশ্নে কোনো আপস নয়।”

তিনি আরও বলেন, “একজন অসহায় রোগী যখন হাসপাতালে আসে, তখন সে মানসিক ও শারীরিকভাবে দুর্বল অবস্থায় থাকে। সেই মুহূর্তে প্রতারণা সবচেয়ে বড় অমানবিকতা। তাই সমাজের সচেতন মানুষদেরও দালালদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”

বিজ্ঞাপন

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ তানভীর হাসান, হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের উপদেষ্টা সাইফুল ইসলাম সিফাত, দলনেতা ইয়াসিন আরাফাত, উপদলনেতা মোঃ ইউসুফ, যুব সদস্য আবদুল্লাহ আল মাহমুদ, সামিয়া ইসলাম মিলি, নাঈম, আবির, ওমর, ফাহিম, সাকিব হাজীগঞ্জ থানার উপপরিদর্শক মাজেদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

মানবতার পক্ষে, দালালমুক্ত চিকিৎসা ব্যবস্থার দাবিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ