ফুটবলাররা অনুশীলনের অপেক্ষায়

Default User
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ নভেম্বর ২২, ২০২০ | ১২:২৫
Link Copied Successfully!
বাংলাদেশের ফুটবলার, কোচিং স্টাফ, আরো যারা দলের সঙ্গে কাতারে গিয়েছে তারা সবাই করোনামুক্ত কি না এটাই এখন কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের বড় চিন্তা। ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের খেলা। এরই মধ্যে কাতার জানিয়ে দিয়েছে কোন মাঠে খেলা হবে, কয়টায় খেলা শুরু হবে ইত্যাদি, যা কিছু প্রয়োজন রয়েছে বাংলাদেশ ফুটবল দলের। ৪ ডিসেম্বর বাংলাদেশ কাতার ম্যাচ হবে রাজধানী দোহার আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে। তার আগে সবাইকে করোনা মুক্ত হতে হবে। গতকালও টেষ্ট করা হয়েছে। নমুনা সংগ্রহ করেছে কাতারের লোকজন। বাংলাদেশের ফুটবল দল যেখানে অবস্থান করছে সেখানে গিয়ে নমুন সংগ্রহ করেছে। আজ রেজাল্ট পাওয়া যাবে।

বাফুফে আগেই কাতারকে অনুরোধ করেছিল কোয়ারেন্টাইনে থাকাকালে যেন ফিটনেস ধরে রাখতে সুবিধা পাওয়া যায়। এই যেমন সুইমিংপুল ব্যবহার, জিম করতে দেওয়া। গতকাল ফুটবলাররা জিম করেছে। আগের দিনই জিম করতে পারতেন কিন্তু ম্যানেজার আমের খান এবং ফিজিও ফুয়াদ হাসান হাওলাদার করোনা পজিটিভ শনাক্ত হয়েছিলেন বলে পরশু জিম সেশন বাতিল করা হয়। গতকাল কাতার থেকে পাঠানো ছবিতে দেখা যায় খেলোয়াড়রা জিমে ব্যস্ত। ট্রেডমিল করছেন জামাল ভুইয়া, রায়হান হাসান, তপু বর্মন, সুমন, সাদ উদ্দিন, রহমত মিয়ারা। খেলোয়াড়রা মাঠের অনুশীলনে নামার জন্য ব্যাকুল হয়ে আছেন। বাফুফের পাঠানো ভিডিও বার্তায় তপু বর্মন জানিয়েছেন দ্বিতীয় দফায় কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা