ভাঙনের মুখে ১৪ বছরের সংসার, তিন সন্তানকে বুকে জড়িয়ে অসহায় লোকমান

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১১, ২০২৬ | ৯:২১
Link Copied Successfully!

একটা ছোট্ট স্বপ্ন ছিল, স্ত্রী আর তিন সন্তানকে নিয়ে শান্তিতে কাটবে জীবন। সেই স্বপ্ন নিয়েই প্রায় ১৪ বছর আগে সংসার শুরু করেছিলেন চাঁদপুরের কোড়ালিয়া রোডের তামিজ পাটওয়ারী বাড়ির মৃত. মো. ফজলুল হক পাটওয়ারীর ছেলে সহজ-সরল মানুষ মো. লোকমান পাটওয়ারী (৩৮)।

রিকশা ও সাইকেল মেরামতের ছোট্ট কাজ করে কোনোরকমে সংসার চালালেও, অভাবের মাঝেও ছিল ভালোবাসা আর সন্তুষ্টি। স্ত্রী আঁখি আক্তার (৩২) ও তিন সন্তান: লিমা (১২), সালমান (১০) ও তামিম (৮), এই ছিল তার পৃথিবী। কিন্তু সেই সাজানো পৃথিবীতেই নেমে আসে অন্ধকার।

অভিযোগ রয়েছে, বিয়ের দুই-তিন বছর পর থেকেই আঁখি আক্তার তার চাচাত ভাই জসিম পাটওয়ারী (৪৫) এর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। প্রথমে গোপনে শুরু হলেও, সময়ের সঙ্গে সম্পর্কটি আরও গভীর হয়। গত ছয় মাসে তা ভয়াবহ রূপ নেয় বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বিষয়টি জানতে পেরে লোকমান বারবার চেষ্টা করেছেন সংসারটা টিকিয়ে রাখতে। পরিবারের লোকজনকে নিয়ে বসেছেন সালিশে, বুঝিয়েছেন, অনুরোধ করেছেন-কিন্তু কিছুতেই থামেনি এই সম্পর্ক। শেষ পর্যন্ত আঁখির মা নিজেই বিষয়টি মেনে নিতে না পেরে থানায় অভিযোগ দায়ের করেন। তবুও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।

বরং অভিযোগ উঠেছে, পরকীয়া প্রেমিক জসিম পাটওয়ারী উল্টো লোকমানকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। কর্মস্থল থেকে শুরু করে বাসা,কোথাও নিরাপদ বোধ করছেন না তিনি।

এ বিষয়ে মুঠোফোনে প্রতিবেদকের সাথে কথা হয় আঁখির মা মোসাম্মৎ মাসুমা বেগমের সাথে। তিনি অভিযোগ দায়ের করার কথা স্বীকার করে বলেন, আমার মেয়ে লোকমান জামাই খারাপ না, সে ভালো ছেলে। কিন্তু তার চাচাত ভাইয় জসিম পাটওয়ারীর কারনে আজকে আমার মেয়ের পরিবারে অশান্তি। ওর কারনেই আজকে আমার মেয়েও এমন করছে। তাই আমি না পেরে থানায় জসিমের নামে অভিযোগ বা সাধারণ ডায়েরি করেছিলাম।

বিজ্ঞাপন

এদিকে অভিযুক্ত জসিম পাটওয়ারীকে মুঠোফোনে কয়েকবার চেষ্টার পর কথা হয় প্রতিবেদকের সাথে। তিনি বলেন, আমিই লোকমানকে বিয়ে করেছি। লোকমানের মাথায় সমস্যা আছে। সে বিভিন্ন জায়গাতে গিয়ে বিচার দিচ্ছে। তার সংসার করতে চায় না তার স্ত্রী।
আঁখির মা মাসুমা বেগমের অভিযোগের কথা জানতে চাইলে তিনি স্পষ্টভাবে বলেন, অভিযোগতো যে কেউই যদি পারে। আপনি তার স্ত্রীর সাথে কথা বলেন বলে ফোন কেটে দেন।

এদিকে তিনটি ছোট সন্তানকে নিয়ে দিশেহারা লোকমান। তাদের ভবিষ্যৎ, নিরাপত্তা-সবকিছু নিয়েই এখন গভীর দুশ্চিন্তায় দিন কাটছে তার।

লোকমানের কর্মস্থলের মালিক মো. বিল্লাল মুন্সী বলেন, লোকমান প্রায় দুই যুগ ধরে আমার এখানে কাজ করে। খুবই শান্ত-ভদ্র ছেলে। তার সংসারের এই অবস্থা শুনে খুব কষ্ট লাগে। আমি চাই, প্রশাসন তার জন্য ন্যায়বিচার নিশ্চিত করুক।

কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন লোকমান। তিনি বলেন, আমার সংসারটা ছোট হলেও খুব সুন্দর ছিল। আমি কোনোদিন কল্পনাও করি নাই এমন হবে। আমি তো কোনো দোষ করি নাই। আমি শুধু আমার পরিবারটা নিয়ে থাকতে চেয়েছি।

তিনি আরও বলেন, আমার স্ত্রী এখন পরকীয়ার মোহে নিজের সন্তানদের দিকেও তাকাচ্ছে না। আমি অনেক চেষ্টা করেছি, অনেক সালিশ করেছি, কিন্তু কিছুই হলো না। উল্টো আমাকে হুমকি দেওয়া হচ্ছে, বাসায় হামলা করা হচ্ছে। আমার কর্মস্থলেও এসে বলছে, স্ত্রীকে নিয়ে যাওয়ার কথা।

নিজের ভয় আর অসহায়ত্বের কথা জানিয়ে লোকমান বলেন, আমি এখন তিনটা ছোট সন্তান নিয়ে খুব আতঙ্কে আছি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি প্রশাসনের কাছে বিচার চাই, আমার সন্তানদের নিরাপত্তা চাই।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, একটি অসহায় পরিবারের এই সংকট দ্রুত সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব