এসএসসি পরীক্ষার্থী বিদায়সহ বার্ষিক ক্রীড়া পুরষ্কার বিতরণ

ফরিদগঞ্জে মেধাবী শিক্ষার্থী ও তাদের গর্বিত মায়েদের সংবর্ধনা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১১, ২০২৬ | ৮:৫৩
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জ চান্দ্রা এলাকায় মেধাবী শিক্ষার্থী ও তাদের গর্বিত মায়েদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সকালে সকদিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী কল্যাণ ট্রাস্টের আয়োজনে এই সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থী ও তাদের মায়েদের হাতে নগদ অর্থ তুলে দেন অতিথিরা।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুবের রহমান।

বিজ্ঞাপন

এসময় তিনি বলেন, একজন ভালো মানুষের পেছনে মায়ের আবদান সবচেয়ে বেশি। মেধাবী শিক্ষার্থীদের পাশাপাশি মায়েদের সংবর্ধিত করা সমাজের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

এসময় ট্রাস্টের চেয়ারম্যান, বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিচালক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের নবাগত প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মোসাদ্দেক হোসেন, কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এএসএম মঞ্জুর আহমেদ সেলিম ও উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন সাবু পাটোয়ারী।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী বাবু সঞ্চয় কুমার ভৌমিক, ফরিদগঞ্জের কৃতি সন্তান অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন,  ঢাকা রয়েল ক্লিনিক হাসপাতালের চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন ও বিশিষ্ট্য ব্যবসায়ী বরাকত প্রমুিখ।

বিজ্ঞাপন

একই দিনে অতিথিরা চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ এসএসসি পরীক্ষার্থী মিলাদ ও দোয়া, চান্দ্রা আবদুল হাকিম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন তারা।
পপুলার বিডিনিউজ, ফরিদগঞ্জ, চাঁদপুর।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা