কারো লাঠিয়াল নয়, পুলিশ হবে জনগণের বন্ধু: সালাহউদ্দিন

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৮, ২০২৬ | ৩:৪২
Link Copied Successfully!

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের প্রকৃত বন্ধু।

তিনি বলেন, আমাদের নির্বাচনি ইশতেহারে বলেছি, জননিরাপত্তা নিশ্চিত এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত রেখে একটি আধুনিক সেবাধর্মী ও মানবিক সংস্থাতে পরিণত করা হবে। আমরা সেই লক্ষে এগিয়ে যাচ্ছি।

শনিবার (২৮ মার্চ) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়। পুলিশের পোশাকে ফের পরিবর্তন আসছে। ঐতিহ্যবাহী ও মানানসই যে কোনো একটি পোশাকে পুলিশ ফিরবে বলেও জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশের একটা ইতিবাচক প্রত্যাশা আছে, আবেদন আছে। পুলিশের সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে কথা বলে আমরা যেটা অনুধাবন করেছি তা হলো- বর্তমানে পুলিশের যে নতুন পোশাক, এই পোশাকে পুলিশের অধিকাংশ সদস্য সন্তুষ্ট নন। এই পোশাকে তারা অস্বস্তিবোধ করে। ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছি, ঐতিহ্যবাহী বাংলাদেশ পুলিশ বাহিনী যাতে এমন একটা পোশাক পায় তাতে যেন তারা স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং সন্তুষ্ট হন। শিগগির আমরা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেব।

জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের প্রকৃত বন্ধু। আমাদের নির্বাচনি ইশতেহারে ঘোষণা করেছি, জননিরাপত্তা নিশ্চিত এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত রেখে একটি আধুনিক সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করব। সেই লক্ষে আমরা কাজ করছি। সেজন্য পুলিশের মনোবল পুনরুদ্ধার ও প্রতিষ্ঠাসহ একটি দক্ষ এবং আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার ইতোমধ্যে জনবল বৃদ্ধিসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আমাদের সরকার দায়িত্ব গ্রহণের পরপরই একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছি।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশ কমিশন গঠনের লক্ষ্যই হচ্ছে পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ ও প্রভাবমুক্ত রেখে কাজ করতে দেওয়া। পুলিশের বিভিন্ন পদে নিয়োগ, বদলি ও পদায়নের ক্ষেত্রে মেধা-যোগ্যতা-সততা-দক্ষতাকে মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠা করা। এছাড়া ব্রিটিশ আমলে পুলিশ আইনে প্রয়োজনীয় সংস্কার ও পরিবর্তন এনে সময়োপযোগী ও জনবান্ধব আইন প্রণয়ন করা। পুলিশ এমন হবে যাতে অপরাধীর সহযোগী না হয়ে জনগণের বন্ধু হয়ে কাজ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির, সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি জিএম আজিজুর রহমান, উপাধ্যক্ষ ডিআইজি বাসুদেব বণিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে ৪৩তম বিসিএস পুলিশের ৭২ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এ প্রশিক্ষণ সমাপনীতে অংশ নেন। তাদের মধ্যে ৬৬ জন পুরুষ ও ছয় নারী। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আহমেদ সাদমান সাকিব। দীর্ঘ প্রশিক্ষণে কৃতিত্বের অংশ হিসেবে বেস্ট প্রবেশনার এবং বেস্ট একাডেমিক এই দুটো ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পাওয়ার গৌরব অর্জন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. ফাহিম ফয়সাল। এছাড়াও বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ অ্যাওয়ার্ড অর্জন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. আরাফাত হোসেন, বেস্ট হর্সম্যানশিপ অ্যাওয়ার্ড অর্জন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শাওন রেজা এবং বেস্ট শ্যুটার হওয়ার গৌরব অর্জন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার বাপী কুমার দাশ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ