
হাজীগঞ্জে প্লে-কার্ড হাতে নিয়ে করোনার সতর্কবার্তা দিলেন মেয়র


হাজীগঞ্জে করোনাভাইরাস সংক্রমনের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক মানববন্ধন মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়। বুধবার(১৮ নভেম্বর) সকালে হাজীগঞ্জ পৌরসভার উদ্যোগে মাস্ক ও লিফলেট স্টিকার সাটানো হয়।


হাজীগঞ্জ বাজারে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপন চালক,যাএী ও সাধারণ জনগণের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করেন। পরে হাজীগঞ্জ পৌরসভার সামনে পৌর কর্মচারীদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি পালন করেন।


ওই সময় তিনি নিজে মাস্ক পরুন অন্যকে মাস্ক পরতে উৎসাহিত করুন প্লে-কার্ড হাতে নিয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করেন। এছাড়াও হাজীগঞ্জ পাইলট হাইস্কুল এন্ড কলেজের উদ্যোগে টোরাগড়ে সচেতনতা মূলক মানবন্ধন অনুষ্ঠিত হয়।

ওইসময় কলেজ অধ্যক্ষ আবু সাইদ সহ সকল শিক্ষক কর্মচারি উপস্হিত ছিলেন।

একই সময় হাজীগঞ্জ বলাখাল মুকবুল আহম্মেদম ডিগ্রি কলেজ,বলাখাল জে এন উচ্চ বিদ্যালয়, কাকৈরতলা জনতা কলেজ, জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ, হাজেরা আলী ক্যাডেট মাদ্রাসা, দক্ষিন বলাখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়,ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়, অলিপুর উচ্চ বিদ্যালয়,আল কাউসার স্কুল, মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এ কর্মসূচি পালন করেন। ছবিও প্রতিবেদনে খালেকুজ্জামান শামীম


























