
বেলচোঁ বাজারে পোষ্টারের ছড়াছড়ি


হাজীগঞ্জ উপজেলার বেলচোঁ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন প্রায় ঘনিয়ে। দেখা যায় মাঠে সব ব্যবসায়ীদের আমেজ। রাত পেরিয়ে সকাল হলেই দেখা যায় প্রার্থীরা ভোটারদের কাছে।সকাল থেকে সন্ধা লিফলেট হাতে ঘুরে বেড়ায় ব্যবসায়ীদের কাছে প্রার্থীগন। বেলচোঁ বাজার ব্যাবসায়ী সমিতি নির্বাচনে গোলাপ ফুল মার্কা প্রতিক নিয়ে সভাপতি পদে লড়বেন মোঃ দুলাল মিয়াজী,তার সাথে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী করবেন চেয়ার মার্কা প্রতিক আলহাজ্ব আবু ছায়েদ পাটওয়ারী।
উক্ত নির্বাচনে হারিকেন মার্কা প্রতিক নিয়ে সহ-সভাপতি পদে লড়বেন আবদুল, তার সাথে প্রতিদ্বন্দ্বী করবেন বটগাছ মার্কা প্রতিক নিয়ে সহ-সভাপতি পদে খোরশেদ মুল্লিক ও আব্দুল হান্নান তালুকদার প্রতিক মোমবাতি মার্কা।
উক্ত নির্বাচনে সাধারন সম্পাদক পদে লড়বেন বাগ মার্কা প্রতিক নিয়ে মোঃ দুলাল মিয়া,তার সাথে প্রতিদ্বন্দ্বী করবেন চাতা মার্কা প্রতিক নিয়ে আবু সুফিয়ান ও আনারস মার্কা প্রতিক নিয়ে মোঃ নুর মোহাম্মদ সর্দার। উক্ত নির্বাচনে সহ-সাধারন সম্পাদক পদে লড়বেন প্রজাপতি মার্কা প্রতিক নিয়ে মোঃ নুরুন্নবী মিয়াজী,তার সাথে প্রতিদ্বন্দ্বী করবেন কালি মার্কা প্রতিক নিয়ে সাখায়াত হোসেন।


নির্বাচনে মাছ মার্কা প্রতিক নিয়ে সাংগঠনিক সম্পাদক পদে লড়বেন নিয়াজ আহাম্মেদ সম্রাট।
বানিজ্য বিষয়ক সম্পাদক পদে মটর সাইকেল প্রতিক নিয়ে লড়বেন মোঃ ওমর ফারুক,তার সাথে প্রতিদ্বন্দ্বী করবেন টেলিফোন মার্কা প্রতিক নিয়ে মোঃ হোসেন মিজি। কোষাধ্যক্ষ পদে লড়বেন সিলিং ফ্যান মার্কা প্রতিক নিয়ে মনির হোসেন মোল্লা,তার সাথে প্রতিদ্বন্দ্বী করবেন কলস মার্কা প্রতিক নিয়ে বেকারী মনির হোসেন। প্রচার সম্পাদক পদে লড়বেন টেলিভিশন মার্কা প্রতিক নিয়ে শাহ পরান হোসেন জাকির।দপ্তর সম্পাদক পদে লড়বেন কলস মার্কা প্রতিক নিয়ে মোঃ রফিকুল ইসলাম রুবেলসহ আরো অনেকে। এছাড়াও বিভিন্ন পদে লড়বেন আরো অনেক প্রার্থীগণ।


























