জকসু নির্বাচনের তফশিল ঘোষণা, ভোট ২২ ডিসেম্বর

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৫, ২০২৫ | ৪:২৮
Link Copied Successfully!

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ (জকসু) নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। তফশিল অনুযায়ী জকসুতে আগামী ২২ ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হবে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমি ভবনের শিক্ষক লাউঞ্জে এ ঘোষণা দেওয়া হয়।

জকসু নির্বাচনের তফশিল ঘোষণা দেন প্রধান নিবার্চন কমিশন অধ্যাপক ড. মোস্তফা হাসান। তিনি বলেন, বুদ্ধিজীবী দিবস, শহীদ দিবস, শীতকালীন ছুটি— সব বিবেচনায় নিয়ে এ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আমরা আশা করি, সবকিছু মিলিয়ে আমরা সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারব।

এর আগে গত ৩০ অক্টোবর রাতে জকসু নির্বাচনের খসড়া আচরণবিধি প্রকাশ করা হয়। এতে প্রার্থী হওয়ার ক্ষেত্রে ডোপটেস্ট বাধ্যতামূলক করা হয়।

বিজ্ঞাপন

এরপর ২ নভেম্বর আচরণবিধি ও নির্বাচনের তারিখ বিষয়ে মতামত জানতে ছাত্র সংগঠনের নেতা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করা হয়।

এর আগে, গত ২৯ অক্টোবর সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসানকে প্রধান নির্বাচন কমিশনার করে জকসু নির্বাচনের জন্য পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এতে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন- আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুর রহমান।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম ছাত্রসংসদ নির্বাচন পেতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা