সরকারি ব্যাংকের পরিচালকদের কর্মক্ষমতার বার্ষিক মূল্যায়ন হবে

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৩১, ২০২৫ | ১২:১৫
Link Copied Successfully!

জবাবদিহিতা নিশ্চিতে সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও পরিচালকদের কর্মক্ষমতার বার্ষিক মূল্যায়ন করবে সরকার। পুনর্নিয়োগের ক্ষেত্রে আগের কর্মক্ষমতা বিবেচনায় নেয়া হবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এমন নিয়ম যুক্ত করে সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চেয়ারম্যান/পরিচালক নিয়োগ নীতিমালা–২০২৫ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

এতে বলা হয়েছে, চেয়ারম্যান বা পরিচালক নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা বিবেচনা করা হবে। অগ্রাধিকার দেয়া হবে অর্থনীতি, ব্যাংকিং বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের। নিয়োগ দেওয়া যাবে, সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ পেশাজীবীদেরও।

বিজ্ঞাপন

মূলত, রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারের শেয়ার রয়েছে এমন বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে।

এর আগে, ২০২৪ সালের ৯ এপ্রিল নীতিমালা জারি করেছিল মন্ত্রণালয়। তখন বিশ্বব্যাংক জানিয়েছিল, সরকারি ব্যাংকের পরিচালকরা যথেষ্ট জবাবদিহিতার মধ্যে নেই। এর প্রেক্ষিতে নতুন নীতিমালা জারি করল অন্তর্বর্তী সরকার।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা