হাজীগঞ্জে পুলিশের চেকপোস্টে ইয়াবাসহ ঢাকার যুবতী গ্রেফতার, প্রাইভেটকার জব্দ

Reporter
বিশেষ প্রতিবেদক
আপডেটঃ অক্টোবর ২৯, ২০২৫ | ৯:২৭
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশ চেকপোস্টে ৪৫ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাজা ও ১ বোতল পিন্সিডিলসহ যুথি(২২) ও রবিউল করিম(৩৩) নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বহন করা প্রাইভেটকার এক্সিও ঢাকা মেট্রো জ-২৯-২০৯৫ জব্দ করা হয়েছে।

চেকপোস্ট পরিচালনায় ছিলেন হাজীগঞ্জ সার্কেল মুকুর চাকমা ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।

আটককৃত যুথি(২২) নারায়নগঞ্জের সোনারগাঁও এলাকার চাকলা কান্দা গ্রামের আব্দুর রহমান এর মেয়ে। বর্তমানে মিরপুর-১২ পল্লবী থানা এলাকায় বসবাস করে। সে নিজেকে একজন ডান্সার ও তার মদ খাওয়ার লাইসেন্স আছে বলে জানান। ঢাকা থেকে চাঁদপুরে ঘুরতে এসছেন সেজন্য এগুলো সাথে এনেছেন।

বিজ্ঞাপন

অপর ব্যক্তি রবিউল করিম চাঁদপুরের হাজীগঞ্জ উপজলো গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের জয়শরা গ্রামের মতিন মুন্সীর ছেলে। সে যুথির বন্ধু।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার এস.আই সাজ্জাদ হোসেন বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছেন। যার মামলা নং-২৩, তারিখ- ২৯/১০/২০২৫ইং।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ভোর রাত ৪.০০ টায় হাজীগঞ্জ সার্কেল মুকুর চাকমার নেতৃত্বে আমি ও সঙ্গীয় ফোর্স চেকপোস্ট পরিচালনাকালে প্রাইভেটকারে তল্লাশি চালালে তাদের কাছে ইয়াবা ও পিন্সিডিল পাওয়া যায়। তাদেরকে আটক, গাড়ী জব্দ, মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা