চাঁদপুরে উদীচীর ৫৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ২৯, ২০২৫ | ৯:১৭
Link Copied Successfully!
আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে- কবিতার এই পক্তিমালাকে প্রতিপাদ্য করে চাঁদপুরে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ৫৭তম  প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার বিকালে জেলা সাহিত্য একাডেমী প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও সংগীত পরিবেশনোর মধ্য দিয়ে শুরু হয়।পরে সাহিত্য একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় অংশ নেয় উদীচী শিল্পী গোষ্ঠীর নেতৃবৃন্দ।

আলোচনা সভায় উদীচী জেলা কমিটির সহ-সভাপতি মনোতোষ সেন গুপ্ত তপনে সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবরের সঞ্চালনায় বক্তৃতা করেন উদ্বোধক অধ্যাপক দুলাল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার,  বীরমুক্তিযোদ্ধা মজিবুর রহমান,  জাকির হোসেন মিয়াজী, জাফর আহমেদ, গোপাল সাহা, অনিতা নন্দী, প্রশিকা সরকার, মৈত্রী দত্ত, প্রীতি সাহা, মনিরুজ্জামান বাবলু, মালিয়া ফারিন, মোখলেসুর রহমান, মতলবের বীর মুক্তিযোদ্ধা সুদাংসু সাহা, বলাই সাহা, শাহরাস্তির জাকির হোসেন ভুঁইয়া, কাজল চক্রবর্তী,  হাজীগঞ্জের সানা উল্ল্যাহ পাটোয়ারী, নন্দিতা দাস।
আলোচনা সভায় বক্তারা বলেন, উদীচী প্রজন্মের পর প্রজন্মের কাছে সমাজে বৈষম্য ও  সাম্যবাদের বার্তা দিয়ে আসবে। শোষিত বঞ্চিত -লাঞ্ছিত মানুষের পাশে কাজ করছে উদীচী।
আলোচনা সভা শেষে উদীচীর শিল্পীরা সংগীত পরিবেশন করেন। পপুলার বিডিনিউজ, চাঁদপুর।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা