হাজীগঞ্জে জামায়াতের পল্টন ট্রাজেডি দিবসে আলোচনা ও দোয়া মাহফিল

২৮ অক্টোবরের হত্যার বিচার করতে হবে: এড. জাহাঙ্গীর আলম প্রধান

Reporter
খালেকুজ্জামান শামীম
আপডেটঃ অক্টোবর ২৮, ২০২৫ | ১১:১২
Link Copied Successfully!
২০০৬ সালের ২৮ অক্টোবর হাজীগঞ্জের সুদিয়া গ্রামের জসীম উদ্দীন সহ হত্যাকান্ডের বিচার দাবিতে ও পল্টন ট্রাজেডি দিবস পালন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজীগঞ্জ পৌর শাখা।
মঙ্গলবার বিকেলে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজীগঞ্জ পৌরসভার  সভাপতি আবুল হাসানাত পাটওয়ারী।
হাজীগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা সফিকুর রহমানের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সহকারি সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান।
২৮ অক্টোবরের হত্যার বিচার করতে হবে। ৫০ জনেরও অধিক জামায়াত নেতাদের হত্যার উদ্যেশ্যে হাসিনার লগিবৈঠার সন্ত্রাসী বাহিণীর তান্ডবে প্রতিষ্ঠা থেকেই আওয়ামী লীগ সন্ত্রাসী দল। ছাত্রলীগ ও যুবলীগের কাজই সন্ত্রাসী করা।
ওইদিন যে মামলা হয়েছিলো সেই মামলা হাসিনা ক্ষমতায় এসে বাতিল করে দেয়। কিন্তু একজন পথচারীর মৃত্যুর পর তার পরিবার থেকে যে মামলা হয়েছে সেই মামলা এখনও চলমান রয়েছে।
এদেশের সকল মানুষকে নিয়ে সাম্যবাদী, কল্যাণমূলক রাষ্ট্র গঠন করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।
বিশেষ মেহমান হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সূরা ও কর্মপরিষদের সদস্য, শ্রমিক কল্যান ফেডারেশন চাঁদপুর জেলা কার্যকরি সদস্য ও হাজীগঞ্জ উপজেলার সাবেক সভাপতি হাফেজ মাওলানা মোঃ মীর হোসাইন।
অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর জেলার সাবেক সভাপতি ও হাজীগঞ্জ উপজেলাধীণ ৬নং বড়কুল ইউনিয়নের স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান মাওলানা আবু জাফর সিদ্দিকী।
হাজীগঞ্জ পৌরসভা নায়েবে আমীর হাফেজ মোঃ কবির হোসাইন।
উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজীগঞ্জ উপজেলা আমীর মাওলানা বিএম কলিম উল্লাহ্ ভূঁইয়া, নায়েবে আমীর মোজাম্মেল হোসেন মজুমদার পরান।
কোরআন তিলাওয়াত করেন ৪নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হাফেজ আবুল কালাম, ইসলামী সংগীত পরিবেশন ইকরাম হোসাইন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা