সাভারে সিটি-ড্যাফোডিল ইউনিভার্সিটি ছাত্রদের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-আগুন

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ২৭, ২০২৫ | ৭:৩৯
Link Copied Successfully!

সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদর দাবি, তাদের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ভবনের ওপর থেকে থুতু ফেললে সেটি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর গায়ে লাগে। এ নিয়ে সংঘাতের সূত্রপাত।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকার সাভারে সিটি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে রাতভর সংঘর্ষ হয়েছে। রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত থেমে থেমে চলা সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এ সময় বিক্ষব্ধ শিক্ষার্থীরা অন্তত ১০টি যানবাহন ভাঙচুর ও ৫টিতে অগ্নিসংযোগ করেন।

সিটি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক আরিফুজ্জামান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদর দাবি, তাদের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ভবনের ওপর থেকে থুতু ফেললে সেটি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর গায়ে লাগে। এ নিয়ে সংঘাতের সূত্রপাত।

প্রথমে বিষয়টি মীমাংসা হলেও পরে আবারও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে সিটি বিশ্ববিদ্যালয়ে হামলা চালায়। সংঘর্ষের সময় সিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসননিক ভবন, ক্যান্টিন ও হলে হামলা ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

তাৎক্ষণিকভাবে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি, এ ক্ষেত্রে প্রশাসন ও পুলিশ নীরব ভূমিকায় ছিল। বর্তমানে সেখানকার পরিস্থিতি থমথমে রয়েছে। সংঘর্ষের ঘটনায় শঙ্কিত এলাকাবাসী।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা