হাজীগঞ্জে ৩০ ছাত্রী পেলো বাই-সাইকেল ও সেনিটারি ন্যাপকিন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ১৬, ২০২০ | ৩:৫৫
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে সাইকেল ও সেনেটারী ন্যাপকিন বিতরন করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।

সোমবার সকালে হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের কাঁকৈতলা জনতা কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সহকারি শিক্ষা অফিসার সুনীল দেউড়ি, কাঁকৈতলা জনতা কলেজের অধ্যক্ষ মনিরুল হক পাটোয়ারি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়, পালিশারা হাই স্কুল ছাত্রীদের মাঝে ৩০ টি সাইকেল ও মালিগাঁও হাইস্কুলে সেনিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মুরতেজা কামাল। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন প্যানেল চেয়ারম্যান ফিরোজ আহমেদ হিরা ও মোজাম্মেল হক কাজল।

ওই সময় উপস্থিত ছিলেন মালীগাঁও হাই স্কুলের প্রধান শিক্ষক শাখায়াত হোসেন, পালিশারা হাইস্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা