সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগে...

হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে ঝোপঝাড় পরিষ্কার অভিযান

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ১২, ২০২৫ | ৯:০১
Link Copied Successfully!

হাজীগঞ্জ-রামগঞ্জ সেতুর উত্তর ও দক্ষিণ পাশের রাস্তার দুই পাশে ঝোপঝাড় পরিষ্কার করে একটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে স্থানীয় কয়েকটি সামাজিক সংগঠন।

রোববার বিকেল ৩টায় হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের ব্রিজ সংলগ্ন এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেন ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক।

হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের ব্রিজ সংলগ্ন এলাকায় এই কার্যক্রম ছিলেন তারা

পুরো কার্যক্রমের নেতৃত্ব দেন গণমাধ্যমকর্মী ও সমাজকর্মী সাইফুল ইসলাম সিফাত। অভিযানে অংশ নেয় হাজীগঞ্জ উপজেলা যুব রেডক্রিসেন্ট দল, সুহিলপুর যুব ব্লাড ফাউন্ডেশন, লাল সবুজ স্বেচ্ছাসেবী সংগঠন, বাতিঘর মানবকল্যাণ সংস্থা, সিই কমার্স ফাউন্ডেশন, আমাদের হাজীগঞ্জ গ্রুপসহ স্থানীয় স্বেচ্ছাসেবী ও শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

বিকেল ৩টায় শুরু হওয়া অভিযান শেষ হয় সন্ধ্যা ৭টায়। সড়কের দু’পাশে ঝোপঝাড় থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছিলো এবং অপরাধীদের জন্য তৈরি হয়েছিল নিরাপদ আশ্রয়স্থল। ছিনতাইকারীরা সহজে অপকর্ম সম্পন্ন করে পালিয়ে যেতে পারতো। স্থানীয়রা সড়ক ও জনপদ বিভাগকে একাধিকবার জানিয়েও প্রতিকার না পেয়ে শেষ পর্যন্ত স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নিজেরাই মাঠে নামে।

কার্যক্রমের নেতৃত্বদানকারী সাইফুল ইসলাম সিফাত বলেন, “একটি সুস্থ ও সুন্দর শহর গড়তে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে। প্রতিদিন যে কেউ যদি মাত্র এক ঘণ্টা সময় সমাজের কল্যাণে ব্যয় করে, তবে অল্প সময়েই পরিচ্ছন্ন ও সবুজ হাজীগঞ্জ গড়ে তোলা সম্ভব।”

তিনি আরও বলেন, “এই অভিযান শুধু রাস্তা পরিষ্কার নয়, এটি নাগরিক সচেতনতারও বার্তা দেয়। মানুষ যদি নিজের চারপাশটুকু পরিষ্কার রাখে, তাহলে প্রশাসন ও সমাজ মিলে আমরা একটি গ্রীন হাজীগঞ্জ গড়তে পারবো।”

বিজ্ঞাপন

পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানে উপস্থিত ছিলেন এস. এম. মিরাজ মুন্সী, রোটা. নিশান রহমান, মেজবাহ আহমেদ, আসাদুজ্জামান নূর, শরিফ হোসেন, ইয়াসিন আরাফাত, নিরব আহমেদ, জাবেদ পাটোয়ারী, আল আমিন মজুমদার, সাকিব মুন্সী, রাকিব চৌধুরী, মারুফ পাটোয়ারী, বোরহান উদ্দিন, আরাফ, জাহিদুল ইসলাম, মাহাথির, ইউসুফ, ইমাম হাসান ও নূর আলম পাটোয়ারীসহ অনেকে। অভিযানে সহযোগিতা করেন পিজ্জা ওয়ালী, হাজীগঞ্জ পৌরসভা ও ট্রাফিক বিভাগ।

স্থানীয়রা উদ্যোগটিকে স্বাগত জানিয়ে বলেন, এমন নাগরিক সচেতনতা ও ঐক্যবদ্ধ প্রয়াসই হাজীগঞ্জকে পরিচ্ছন্ন ও নিরাপদ নগরে পরিণত করবে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা