ডাকসুর হল সংসদ নির্বাচনে সাহিত্য সম্পাদক পদে বিজয়ী হাজীগঞ্জের ইউসুফ

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫ | ৮:০১
Link Copied Successfully!
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর হল সংসদ নির্বাচনে সাহিত্য সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন চাঁদপুরের হাজীগঞ্জের সন্তান মো. ইউসুফ আবদুল্লাহ।
গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিজয় একাত্তর হল সংসদ নির্বাচনে তিনি সর্বোচ্চ ৬৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন।
ইউসুফ আবদুল্লাহ হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের কালচোঁ মিজি বাড়ির মো. হারুনুর রশিদের ছেলে। তার বাবা হারুনুর রশিদ পেশায় একজন শিক্ষক। বর্তমানে তিনি উপজেলার সাদ্রা হামিদিয়া ফাজিল(ডিগ্রি) মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন। তার মা পেশায় একজন গৃহিণী।
শিক্ষাজীবনে তিনি বলাখাল চন্দ্রবান আদর্শ কে.জি. স্কুল, হাজীগঞ্জ আল কাউসার মাদ্রাসা ও হাজীগঞ্জ দারুল উলূম আহমাদিয়া কামিল মাদ্রাসায় পড়াশোনা করেন। পরবর্তীতে ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বি ইউনিটে ৫৮তম স্থান অর্জন করে আরবি বিভাগে ভর্তি হন।
পড়াশোনার পাশাপাশি লেখালেখিতেও তিনি সমান পারদর্শী। ইতোমধ্যে তার দুটি অনুবাদ প্রকাশিত হয়েছে, আরও তিনটি প্রকাশের অপেক্ষায় রয়েছে। বিভিন্ন বইয়ে প্রকাশিত হয়েছে তার মৌলিক প্রবন্ধও।
বিশ্ববিদ্যালয় জীবনে তিনি ক্যাম্পাস এক্টিভিজম ও বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। সাহিত্য সম্পাদক পদে বিজয়ের পর ইউসুফ আবদুল্লাহ বলেন,এই বিজয় শুধু ব্যক্তিগত নয়, মুক্তচিন্তা ও প্রগতিশীল মূল্যবোধের বিজয়। আমি সাহিত্য-সংস্কৃতির বিকাশ এবং ছাত্রসমাজের কল্যাণে কাজ করতে চাই।
তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসী গর্ব প্রকাশ করেছেন এবং তার ভবিষ্যৎ পথচলায় সফলতা কামনা করেছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব