৩০ টি গাছ কেটে বিধবার সাথে এ কি করলো মাদকসেবীরা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ৮, ২০২০ | ১:২৯
Link Copied Successfully!

এক বিধবার দেশীয় ফলজ ও বনজ প্রজাতির প্রায় ৩০টি গাছ কর্তন করে শত্রুতা উদ্ধারের অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় থ্রীপল নাইনে ফোন করে বিধবা ও তার মেয়েকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। আর এমন ঘটনাটি ঘটেছে মতলব দক্ষিণ ইউনিয়নের ৬নং উপাধী দক্ষিণ ইউনিয়নের করবন্দ হাজী বাড়ীতে।

ঘটনার বিবরণে জানা যায়, করবন্দ হাজী বাড়ীর মৃত ইউসুফ আলীর বিধবা স্ত্রী মাজুদা বেগমের এওয়াজ বদল দলিলের আধা শতাংশ নিজ ভূমির উপর দেশীয় প্রজাতির প্রায় ৩০টি ছোট বড় গাছ ছিল। গত ৫ নভেম্বর বৃহস্পতিবার একই বাড়ীর আবুল বাসার তার ছেলে একাধিক মাদক মামলার আসামী মনির হোসেন মিন্টু, বড় ছেলে মানিক হোসেনসহ প্রায় ১৫/২০ জন বাড়াটিয়া লোক নিয়ে বিধবার ফলজ ও বনজ প্রজাতির প্রায় ৩০ টি গাছ মহুর্তে কর্তন করে।

এ সময় বাধাঁ দিলে বিধবা মাজুদা বেগম ও তার মেয়ে রুবি আক্তারকে মারধর করে এবং তাদের বসত ঘরের বিদ্যুৎতের মিটার তছনছ করে। বিধবার মেয়ে কলেজ ছাত্রী রুবি আক্তার থ্রিপল নাইনে ফোন করলে মতলব দক্ষিণ থানার পুলিশ তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

উপাধি ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান আ. হাই ও স্থানীয় ইউপি সদস্য বিল্লাল হোসেন বলেন, বিধবা মাজুদার এওয়াজ বদল দলিলে .১৪২৫ শতাংশ নিজ ভূমির উপর দেশীয় প্রজাতির প্রায় ৩০টি ছোট বড় গাছ ছিল। কিন্তু প্রতিপক্ষের লোকজন এখানে জোরপূর্বক দোকান ঘর নির্মানের লক্ষে গাছগুলো কর্তন করেছে।

বিধবা মাজুদা বেগম বলেন, আমার স্বামী নেই প্রায় ২৫ বছর হবে। সন্তানদের মূখের দিকে তাকিয়ে পড়ে আছি। বর্তমানে পাশ্ববর্তী আবুল বাসার তার ছেলে একাধিক মাদক মামলার আসামী মনির হোসেন মিন্টুর অত্যাচারে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের এতোগুলো গাছ কর্তন করে থেমে থাকেনি। ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আমাদেরকে মারধর করেছে। তদন্তপূর্বক প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ট বিচার দাবি করছি।

জানতে চাইলে আবুল বাসার জানান, তাদের সাথে আমাদের পূর্বের জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। গাছগুলো আমার লাগানো ছিল, তাই আমরা কেটেছি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা