ফরিদগঞ্জে সড়ক সংস্কার ও লোডশেডিংয়ে প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৪, ২০২৫ | ৯:১৬
Link Copied Successfully!
ফরিদগঞ্জ উপজেলার কেরোয়া ও মিরপুর অঞ্চলের সড়কের বেহাল দশা, লোডশেডিং ও ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
৪ আগস্ট (সোমবার) ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সামনে আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, হুমায়ুন কবির, ইউনুছ বেপারী, লেয়াকত আলী পাটওয়ারী, বিল্লাল হোসেন পাটওয়ারী, ফারুক মিজি, জয়নাল হোসেন, শরীফ হোসেন ও আমির হোসেন প্রমুখ।
এসময় তারা বলেন, ফরিদগঞ্জ পৌরসভা প্রথম শ্রেণির হলেও বাস্তব চিত্র একেবারে ভিন্ন। কেরোয়া ও মিরপুর এলাকার সড়কের ভয়াবহ অবস্থা, এসড়ক দিয়ে প্রতিনিয়ত ঘটছে সড়ব দুর্ঘটনা। একই সাথে এই অঞ্চলে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। দিনরাত মাত্র কয়েক ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যায়। তারওপর, ভুতুড়ে বিলের বোঝা বইতে হচ্ছে গ্রাহকদের। ৫’শ টাকার বিল ৩ হাজারে ও মিটার বন্ধ তারপরও মিটারে নাকি ইউনিট দেখাচ্ছে। এগুলোকে বিদ্যুৎ অফিসের অদক্ষতা বলে দাবি করা হয়েছে।
তাঁরা আরও বলেন, এসব সমস্যার বিষয়ে একাধিকবার পৌর প্রশাসক ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়ে আজকের এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা