বেতন হিসেবে নেয়া টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে পদত্যাগ করা উচিত স্বাস্থ্য উপদেষ্টার: হাসনাত আবদুল্লাহ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২৩, ২০২৫ | ২:২৮
Link Copied Successfully!

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বর্তমান স্বাস্থ্য উপদেষ্টা কোনো কাজের না। উনি যেই বেতনটা নেয় তা হারাম হবে। জনগনকে টাকায় সরকারি যেই গাড়িতে চলেন সেটি হলো জনগণের সাথে বেইমানি। উনি স্বাস্থ্য ব্যবস্থার কিছুই বুঝেনা। উনি নিজে চিকিৎসা নিতে সিঙ্গাপুর যায়। জনগণের টাকায় বেতন নিচ্ছেন তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে পদত্যাগ করা উচিত স্বাস্থ্য উপদেষ্টার।

বুধবার (২৩ জুলাই) চাঁদপুর বাসস্ট্যান্ডে আয়োজিত জুলাই পদযাত্রায় বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, এ স্বাস্থ্য উপদেষ্টার কোনো যোগ্যতা নাই, তার একমাত্র যোগ্যতা তিনি গ্রামীণ ব্যাংকে ছিলেন এবং তিনি ড. ইউনুসের কাছের মানুষ। উনি স্বাস্থ্য বিষয়ে কিছুই জানেন না।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ প্রসঙ্গে এনসিপির এ নেতা বলেন, আমরা গতকাল দেখেছি লাশের উপর দিয়ে আওয়ামী লীগ ফ্যাসিবাদ আবার রাজনীতি করার চেষ্টা করেছে। আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি। আওয়ামী লীগ যদি আবার ফিরার চেষ্টা করে বা কেউ সহযোগিতা করে, ফ্যাসিবাদ তৈরি করার চেষ্টা করে তাহলে আওয়ামী লীগের সাফটার ক্লোজ করেছি, ভবিষ্যতে এমন সম্ভাবনার সংগঠনকেও আমরা নাই করে দিবো।

জুলাই পদযাত্রায় চাঁদপুর জেলা শাখার প্রধান সমন্বয়ক মাহবুব আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী ও নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সহ নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা