চাঁদপুরে প্রতীকী ম্যারাথনে অংশ নিলো জুলাইযোদ্ধারা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৮, ২০২৫ | ৮:৫২
Link Copied Successfully!
৩৬ জুলাই গণঅভ্যূথান দিবসে চাঁদপুরে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার  অংশ হিসেবে প্রতীকী ম্যারাথন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে প্রতীকী ম্যারাথনটি শহরের ওয়ারলেস বাজার থেকে জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
ম্যারাথনে  অংশ নেয়ায় ৫ বিজয়ীকে সম্মাননা পুরষ্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ও পুলিশ সুপার আবদুর রকিব। এর আগে জুলাই আন্দোলনের স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন শিক্ষার্থী, শহীদ পরিবার, আহত ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।
এসময় বক্তারা বলেন, গত জুলাইয়ে আতংকের মধ্যে ছিলেন। এবার এই ম্যারাথনে  অংশ নিয়ে ভালো লাগছে। এটা আসলে আনন্দিত। সবচেয়ে বেশি কষ্ট শহীদ ভাই-বোনেরা আমাদের সাথে নেই। সরকারের কাছে আকুল আবেদন জুলাই সনদতা যেন ৩৬ জুলাইয়ের মধ্যে দেয়া হোক।
জেলা প্রশাসকমোহম্মদ মোহসীন উদ্দিন বলেন, যারা শহীদ হয়েছে তাদের আত্মা প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। যারা আহত হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞা জানাচ্ছি।  জুলাই যোদ্ধারা বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গড়তে রাস্তা নেমে পড়েছিল। এই প্রতীকী ম্যারাথনের মাধ্যমে সকল মানুষকে জানাতে চাই – ছাত্রদের উদ্দেশ্য বৈষম্যহীন সমাজ গঠন করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা, সুশাসন প্রতিষ্ঠা করা। সেই চেতনায় যেন আমরা সবাই জাগ্রত করে দিতে পারি।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা