চাঁদপুরে মা-মেয়ের একসাথে বিষপান, মেয়ের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৫, ২০২৫ | ৭:২৮
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জে স্বামীর সঙ্গে ঝগড়ার পর অভিমান করে মা-মেয়ে একসাথে বিষপান করেছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের নেওয়ার পথে মেয়ের মৃত্যু হলেও মা বেঁচে আছেন।

মঙ্গলবার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। মেয়ে জান্নাত আক্তার (১৮) ওই গ্রামের রাঢ়ী বাড়ির জয়নাল আবেদীনের মেয়ে।

সেনাবাহিনীর (অব. সার্জেন্ট) জয়নাল আবেদীন মঙ্গলবার সকালে স্ত্রী পারুল বেগম ও ১৮ বছরের মেয়ে জান্নাত আক্তারকে বকাঝকা করেন। পরে তিনি তার স্টেশনারি দোকানে চলে যান।

বিজ্ঞাপন

স্বামীর সাথে ক্ষোভে মা ও মেয়ে একসাথে বিষপান করে। পরে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মেয়েকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম জানান, ফরিদগঞ্জ থানার এসআই জাকির ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন করে। থানায় প্রথমে অপমৃত্যুর মামলা হবে। পরে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা