চাঁদপুরে কিশোর অপরাধে জড়িত সন্দেহে আটক ২২

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৫, ২০২৫ | ১০:৩৩
Link Copied Successfully!

চাঁদপুরে কিশোর অপরাধে জড়িতের নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত। ৩২ জনের পর এবার আরেক অভিযানে আটক হয়েছে ২২জন। এর মধ্যে একজনকে আটক রাখা হয়েছে। বাকী ২১জনকে মুচলেকা রেখে অভিভাবকের জিন্মায় ছেড়ে দেয়া হয়।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে এসব তথ্য জানান চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

কিশোর অপরাধে জড়িত সন্দেহে আটকরা হলেন-আদীব (২০), মো. ফাহিম মিয়া (২০), ইয়াছিন মিজি (১৮), শাহাদাত হোসেন (২০), জুনায়েত তালুকদার (২০), ইয়াছিন আরাফাত (২০), মোঃ জিহাদ গাজী (১৭), মো. জুয়েল (১৭), মো. আব্দুস সালাম (১৬), সাইফ ইসলাম (১৬), রাশেদুল ইসলাম (১৬), মোহাইমিনুল ইসলাম (১৮), নাহিদুল ইসলাম (১৬), আল-আমিন (১৮), মাইনুর মিয়া (১৭), মো. রাব্বি (১৮), আলিফ বিন আজিজ (২৫), মজিব মাহাবুব জ্যোতি (২৩), আল-আমিন(২৩), আব্দুর রহমান(২৫) ও মোকতাদির আহাম্মেদ(২৩)।

বিজ্ঞাপন

ওসি বাহার মিয়া বলেন, সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা সন্ধা সাড়ে ৭টা হতে রাত সাড়ে ১০টা পর্যন্ত কিশোর অপরাধের জড়িত সন্দেহে চাঁদপুর সদরের ছায়াবানী মোড়, মিশন রোডের মোড়, লেংটা বাড়ি সিএনজি স্টেশন, হাসান আলী মাঠ ও কালিবাড়ি প্লাটফর্ম সহ গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে ২২ জন কিশোরকে কিশোর অপরাধী সন্দেহে আটক করা হয়।

পরবর্তীতে তাদের যাচাই বাছাই করে প্রকৃত অভিভাবকের নিকট কিশোর অপরাধের বিষয়ে কাউন্সেলিং করে ২১ জনকে মুচলেকা এবং অভিভাকের জিম্মায় ছেড়ে দেয়া হয়। বাকি একজনকে থানা হাজতে আটক রয়েছে। কিশোর অপরাধে জড়িতের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিভাবকদের আরো সচেতন হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করবো।

এর আগে ১৩ জুলাই রোববার দিনগত রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কিশোর অপরাধে জড়িত সন্দেহে মডেল থানা পুলিশ ৩২জনকে আটক করে। তাদেরকেও কাউন্সেলিং করে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা