
চাঁদপুরে ছাত্রদলের বিশাল বিক্ষোভ মিছিল
Link Copied Successfully!

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে বিশাল বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।
১৪ জুলাই সোমবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম। এসময় তিনি বলেন, নতুন সংগঠন এনসিপি। তাদেরকে আমরা বলতে চাই সেদিন যদি তারেক রহমান তোমাদের সহযোগিতা না করতো তাহলে রাজপথে নামতে পারতে না। জামায়াতের দিকে যাচ্ছো।জামায়াত এই দেশকে পাকিস্তান বানাতে চায়।
চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ।
এসময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

























