ফরিদগঞ্জে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ৭, ২০২০ | ৫:৩৯
Link Copied Successfully!
ফরিদগঞ্জ উপজেলা  কেন্দ্রীয় সমবায় সমিতিতে ৪৯ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিবসটি উপলক্ষে  ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমিতির চেয়ারম্যান  এর নেতৃত্বে জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলন, কেককাটা ও আলোচনা সভা করা হয় ।
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মশিউর রহমান ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির বিআরডিবি এর চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মামুনুর রহমান পাটওয়ারী, ১ নং ফরিদগঞ্জ কেএসএস এর সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, ৪ নং ফরিদগঞ্জ কেএসএস এর ম্যানেজার হানিফ কাজী, ২ নং বদরপুর কেএসএস এর ম্যানেজার তসলিম হোসেন মহুরি, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুস সোবহান লিটন, সাবেক সাধারণ সম্পাদক প্রবির চক্রবর্তী । উপস্থিত ছিলেন উপজেলা সহকারী  পল্লি উন্নয়ন কর্মকর্তা আবু শামিম , পরিচালক মোতালেব পাটওয়ারী, সাইফুল ইসলাম পাটওয়ারী । আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম পাটওয়ারী, পরিদর্শক আজাদুর রহমান, শফিকুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল বলেন, জাতির জনকের হাতে গড়া সমবায় সমিতি গুলো আজ তাদের ঐতিহ্য হারাতে বসেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন নিয়ে সমবায় গড়েছিলেন তা আজ বিভিন্ন কারনে তার জৌলুশ হারিয়ে ফেলেছে। কিন্তু আমরা বিগত দিনগুলোতে  যদি  জাতির জনকের আদর্শ বাস্তবায়নে সমবায় নিয়ে কাজ করতাম তা হলে আজ সমবায় বিভাগ আরো উন্নতির সোপানে পৌছে যেতো।
বর্তমানে  জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী  শেখ হাসিনা বাংলাদেশ কে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে ২০২১ সালের যে  ভিশন দিয়েছেন এবং উন্নত দেশের কাতারে নিতে ২০৪১ সালের যে ভিশন দিয়েছেন তা বাস্তবায়নে সমবায় বিভাগের অনেক ভূমিকা রয়েছে, তা সঠিক ভাবে বাস্তবায়ন করতে আমাদের সবাই একত্রিত হয়ে কাজ করতে হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা