ফরিদগঞ্জ সুপারি বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১১, ২০২৫ | ৮:০৬
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জে সুপারি বাগান থেকে হাসানুর রহমান (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই ) বিকেলে পৌর এলাকার নোয়াগাঁও গ্রামের তপদার বাড়ির শাহ আলমের পোল্ট্রি মুরগির খামারের পাশে সাত্তার মিয়ার মালিকানাধীন সুপারির বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হাসানুর রহমান একই গ্রামের খোকন মিজির ছেলে। তিনি ৩ সন্তানের জনক ছিলেন।

মৃতের ভাই শরীফ হোসেন ও বোন কুলছুমা বেগম বলেন, গত কয়েকদিন আগে স্থানীয় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। সেই বাড়ির লোকজন দলবল নিয়ে এসে তাকে মারধর করেছে ও হত্যার হুমকি দিয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে বাড়ি থেকে বের হয়েছে, শুক্রবার ( ১১ ১১ জুলাই) জুমার নামাজের পর মরদেহ সুপারির বাগানে পড়ে আছে।

বিজ্ঞাপন

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, শুক্রবার বিকেলে বাগানে এক যুবকের মরদেহ পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে সবার উপস্থিতিতে মরদেহ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়ে।
ওসি আরও জানান, মরদেহের পকেটে মোবাইল, ছোট সাইজের একটি চাকু পাওয়া গেছে। নিহত যুবকের হাতে অস্বাভাবিক চিহ্ন রয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা