চাঁদপুরে মসজিদের ভিতরে ইমামকে কুপিয়ে জখম, আটক ১

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১১, ২০২৫ | ৭:৪৮
Link Copied Successfully!

চাঁদপুরে কথায় ক্ষুব্ধ হয়ে মসজিদের ইমামকে কুপিয়ে জখম করেছে বিল্লাল হোসেন নামে এক ব্যক্তি। শুক্রবার (১১ জুলাই) শহরের প্রফেসর পাড়া এলাকায় মোল্লাবাড়ি মসজিদে জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে। আহত ইমামের নাম
আ ন ম নুরুর রহমান মাদানী (মদিনা হুজুর) । তিনি বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

আহত খতিব হলেন মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক মোবাল্লেগ মাওলানা আ.ন.ম. নূরুর রহমান মাদানী। তিনি প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদের খতিব। তিনি চাঁদপুর সদর দক্ষিণ গুণরাজদী এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম খোকন জানান, দুপুরে জুমার নামাজের সময় বিল্লাল হোসেন নামে ব্যক্তি পরিকল্পিতভাবে ইমামকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ মসজিদে প্রবেশ করে। এক পর্যায়ে ইমামকে লক্ষ্য করে অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার সাথে নামাজের জায়নামাজের ভিতরে একটি চাপাতি ছিল।

বিজ্ঞাপন

পরবর্তীতে মসজিদে উপস্থিত মুসল্লিরা আহত ইমামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং বিল্লাল হোসেনকে আটক করে পুলিশের খবর দেয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সৈয়দ আহমদ কাজল বলেন, কানের গোড়ালিতে চাপাতি দিয়ে কুপিয়ে দেওয়ায় সেলাই লেগেছে ১০/১২ টি।
মসজিদের মুসুল্লীরা জানান, কিছুদিন আগে এক খুতবায় তিনি বলেন, নবী করীম (সা:) ছিলেন ইসলামের একজন বার্তা বাহক। এই কথার পরিপ্রেক্ষিতে মোঃ বিল্লাল হোসেন নামের এক ব্যাক্তি আজ জুমা শেষে সরাসরি মসজিদে ঢুকে ইমামকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করার জন্য কানের গোড়ালিতে আঘাত করে।

 

বিজ্ঞাপন

তার ভাই আনিছুর রহমান বলেন, পরিকল্পিত ভাবে ক্ষুব্ধ হয়ে এই হামলা করে বিল্লাল। তার বিরুদ্ধে চাঁদপুর মডেল থানা একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করবেন তিনি।

ঘটনার বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ বাহার মিয়া বলেন, কথায় ক্ষুব্ধ হয়ে ইমামকে হত্যার চেষ্টা করেছে বিল্লাল হোসেন। তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
আটকৃত মোঃ বিল্লাল হোসেন (৫০) চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা হলেও শহরের বকুলতলা রোডের বসবাস করে আসছেন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব