হাজীগঞ্জে সাত কিশোর গ্যাংসহ ১২ জনকেে আটক করেছে যৌথবাহিনী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১০, ২০২৫ | ৮:৩৫
Link Copied Successfully!
চাঁদপুরের হাজীগঞ্জে যৌথ বাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে  সাত কিশোর গ্যাংসহ ১২ জনকেে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার সকালে প্রেস রিলিজে এমন তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্প।

বুধবার রাতে হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় হামিদিয়া জুট মিল এলাকার চিহ্নিত কিশোর গ্যাংয়ের সদস্য রবিউল আহম্মেদ (২১), মাঈনুদ্দিন খান (২৫), বিল্লাল কাজী (২৪), কাজী পলাশ (২০), হৃদয় হোসেন (২৩), শফিকুল ইসলাম (২২) কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪টি ছুরি, ১ টি চাইনিজ কুড়াল ও তিনটি স্থানীয়ভাবে তৈরি  অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে আনানুগ ব্যবস্থা নিতে হাজীগঞ্জ থানায় পাঠানো হয়।

পৃথক  অভিযানে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে মাদক সেবনকালে তিনজনকে আটক করা হয়। তারা হলেন, হিরণ (৩৫, রাশেদ (২৫) ও  শফিউল আলম (৩৫)। এছাড়া টোরাগড়  এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ শামীম হোসেন (২২) ও ৫০ পিস ইয়াবাসহ পলি বেগম (২৮)কে  আটক করা হয়।  পরে তাদের বিরুদ্ধে আনানুগ ব্যবস্থা নিতে হাজীগঞ্জ থানায় পাঠানো হয়।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক বলেন, আটককৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে চাঁদপুর আদালতে প্রেরণ করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা