ফরিদগঞ্জে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জনসাধারণের তালা !

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ৪, ২০২৫ | ১১:১২
Link Copied Successfully!
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দীর্ঘদিন ধরে চিকিৎসকের অনুপস্থিতির অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও স্বাস্থ্য কেন্দ্রে তালা দিয়েছে স্থানীয়রা।
শুক্রবার (৪ জুলাই) বিকালে উপজেলার ৫নং গুপ্টি ইউনিয়নের শ্রীকালিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা সোহেল, সৈকত হোসেন আমিন ও জাকির হোসেন বাবলু অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে চিকিৎসক অনুপস্থিত। যার কারণে সাধারণ মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জানানো হলেও তিনি সমাধানে এগিয়ে না আসায় সাধারণ মানুষ স্বাস্থ্য কেন্দ্রে তালা দেয়।
আমি কিছু জানি না। এই ডিপার্টমেন্ট আমাদের আওতাধীন না বলে দায় এড়িয়ে গেলেন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল।
একই দিন বিকালে স্থানীয়রা উপজেলার শ্রীকালিয়া ক্লাব থেকে হাসপাতাল সংলগ্ন সড়ক নির্মাণের দাবীতে মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা জাকির হোসেন বাবলু, মিজানুর রহমান, হারুন অর রশীদ ও নাছির উদ্দীন।
বক্তারা বলেন, দুইবার টেন্ডার হওয়ার পরও সড়কের কাজ করা হচ্ছে না। এ সড়ক দিয়ে প্রতিনিয়ত ৫ হাজার সাধারণ মানুষের চলাচল। সড়কটি দিয়ে গাড়ি আসা যাওয়ার সময় একাধিকবার দুর্ঘটনার কবলে পড়েছে স্থানীয় বাসিন্দারা। এ গ্রামে মসজিদ, মাদ্রাসা ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে।
বক্তারা আরো বলেন, এ সড়কের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গেলে বর্ষার আগেই সড়কের কাজ শেষ করা হবে বলে আশ্বাস দেন। যদিও তা এখনও বাস্তবায়ন হয়নি।
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়াকে একাধিকবার ফোন করা হয়। তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা