জাতীয় নাগরিক পার্টি চাঁদপুর সদর উপজেলার প্রধান সমন্বয়কারী তামিম খান

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ৩০, ২০২৫ | ৯:১১
Link Copied Successfully!

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর চাঁদপুর সদর উপজেলা সমন্বয় কমিটি অনুমোদন দেয়া হয়েছে। রোববার (২৯ জুন) দলটির সদস্য সচিব আক্তার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসানাত আব্দুল্লাহ ১৪ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন। এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাঁদপুর সদর উপজেলা সমন্বয় কমিটিতে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন তামিম খান। যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন খাজা মাইনুল ইসলাম, মুফতি মাহমুদ হাসান, মোঃ সাইফুর রহমান গাজী । কমিটিতে সদস্য পদে রাখা হয়েছে যাদের তারা হলেন, মোহাম্মদ মাহবুব আলম, মোহাম্মদ সাইফুল ইসলাম, আরিফ হোসাইন, মোহাম্মদ আলী হাওলাদার (তানিম), মোহাম্মদ নবীর হোসেন, সজীব গাজী, মনির গাজী, ইয়াছিন দেওয়ান, আল হাবিব ও জান্নাতুল নাইমা।

এক প্রতিক্রিয়া জাতীয় নাগরিক পার্টি চাঁদপুর সদর উপজেলার প্রধান সমন্বয়কারী তামিম খান বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাঁদপুর জেলা সমন্বয় কমিটির ‘যুগ্ম সমন্বয়কারী’ এবং চাঁদপুর সদর উপজেলা কমিটির ‘প্রধান সমন্বয়কারী’ হিসেবে আমাকে মনোনীত করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি অন্তরের গভীর থেকে অশেষ কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই।

বিজ্ঞাপন

এই দায়িত্ব আমার কাছে শুধু একটি পদ নয় এটি বিশ্বাস ও আস্থার প্রতীক, যা আমাকে আরও দায়িত্বশীল, সৎ ও মানুষের কল্যাণে নিবেদিত হতে অনুপ্রাণিত করে। আমি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে, দলীয় আদর্শকে হৃদয়ে ধারণ করে, ন্যায়-নীতি ও সততার সাথে, সাহস ও নিষ্ঠার সঙ্গে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করবো। এই পথচলায় আমি সকলের দোয়া, ভালোবাসা ও সহযাত্রা কামনা করি। চলি দেশ ও জনগণের কল্যাণে, সম্মিলিত আশার পথে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা