চাঁদপুর জেলা আওয়ামীলীগ সভাপতি নাছির উদ্দিন দুই দিনের রিমান্ডে

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২৯, ২০২৫ | ৯:০০
Link Copied Successfully!

চাঁদপুরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অতর্কিত হামলা, মারধর, হুমকি ও বিস্ফোরণের ঘটনার মামলার আসামী জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার (২৯ জুন) দুপুরে চাঁদপুর সদর আমলী আদালতে তাকে হাজির করা হয়। সেখানে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হলে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক ইয়াসিন আরাফাত।

সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও তদন্তকারী কর্মকর্তা মো. বাহার মিয়া। তিনি বলেন, আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

এর আগে গত ২২ জুন ঢাকার কারাগার থেকে চাঁদপুরে আনা হয় নাছির উদ্দিন আহমেদকে। ওই দিন তাকে ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সময় ৪ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে শহরের বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে পতিত শেখ হাসিনা সরকার অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্র-জনতার আন্দোলনে অতর্কিত হামলা, মারধর, হুমকি ও বিস্ফোরণ মামলায় আসামী দেখিয়ে কারাগারে পাঠানো হয়। ওই মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়।

আসামী পক্ষের আইনজীবী জসিম উদ্দিন ভুঁইয়া মিঠু বলেন, নাছির উদ্দিন আহমেদ কোন মামলায় এজহার নামীয় আসামী না। গত ২জুন রাজধানীর শান্তিনগর এলাকায় মেয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই দিনই ২০২৪ সালে কদমতলী থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি হিসেবে তাকে আদালতে পাঠানো হয়। এরপর আনা হয় চাঁদপরে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা