চাঁদপুর জেলা আ.লীগ সভাপতি আরেক মামলায় কারাগারে

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২৩, ২০২৫ | ২:৪৩
Link Copied Successfully!

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর সভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদকে ঢাকার পরে চাঁদপুর সদর মডেল থানার আরেক মামলায় আসামী দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

দুপুরে তাকে জামিনের জন্য সদর আমলি আদালতে উঠালে বিচারক ইয়াসিন আরাফাত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম।

বিজ্ঞাপন

এর আগে গত ২জুন রাজধানীর শান্তিনগর এলাকায় মেয়ের বাসা থেকে নাছির উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করে মহানগর  গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই দিনই ২০২৪ সালে কদমতলী থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি হিসেবে তাকে আদালতে পাঠানো হয়।

২০ দিন ঢাকায় কারাগারে থাকার পর তাকে আজ রোববার চাঁদপুর আদালতে হাজির করা হয়।

আসামী পক্ষের আইনজীবী জসিম উদ্দিন ভুঁইয়া মিঠু বলেন, ৫ আগস্টের পর চাঁদপুরে দায়ের করা কোন মামলায় তিনি এজহারভুক্ত আসামী নেই। চাঁদপুর সদর মডেল থানায় গেল বছর ২০ আগষ্ট এর ১৯ নম্বর মামলায় তাকে আসামী দেখানো হয়। এই মামলায় বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

জানাগেছে, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সময় ৪ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে শহরের বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে পতিত শেখ হাসিনা সরকার অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্র-জনতার আন্দোলনে অতর্কিত হামলা, মারধর, হুমকি ও বিস্ফোরণ ঘটায়।

এই ঘটনায় গেল বছর ২০ আগষ্ট চাঁদপুর সদর মডেল থানায় বাদী হয়ে মামলা করেন সদর উপজেলার ঢালিরঘাট এলাকার মৃত আলী আকবর খানের ছেলে নুরুল ইসলাম খান। ওই মামলায় এজহারভুক্ত আসামী করা হয় ২২৪জন এবং অজ্ঞাতনামা আসামী করা হয় ৩০০ থেকে ৪০০জনকে।

আসামী পক্ষে আইনজীবীদের মধ্যে আরো ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. আহসান হাবিব, সিনিয়র আইনজীবী অ্যাড. মজিবুর রহমান ভুঁইয়া ও অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা