গল টেস্টে শান্ত-মুশফিকের সেঞ্চুরি

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ১৭, ২০২৫ | ৮:১৯
Link Copied Successfully!

শ্রীলঙ্কার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিমের দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথম টেস্টের প্রথম দিন বেশ ভালোভাবেই শেষ করেছে বাংলাদেশ। মঙ্গলবার (১৭ জুন) প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৯০ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ২৯২ রান।

এদিন ব্যাটিংয়ে নেমে দলীয় ৪৫ রানেই ৩ উইকেট হারায় টাইগাররা। সেখান থেকে দলটে টেনে চালকের আসনে বসিয়েছেন শান্ত ও মুশফিক। ২৪৭ রানের অপরাজিত জুটি গড়ে দিন শেষ করেছেন তারা।

এর আগে, ইনিংসের দ্বিতীয় ওভারে ব্যক্তিগত ০ রানে বিদায় নেন এনামুল হক বিজয়। দলীয় ৩৯ রানে ফিরে যান সাদমান ইসলাম (১৪)। এরপর মুমিনুল হকের ২৯ রানের ইনিংস থামে ৪৫ রানে।

বিজ্ঞাপন

এরপর শুরু হয় শান্ত-মুশফিকের ব্যাটিং জাদু। ২৬০ বল খেলে শান্ত অপরাজিত আছেন ১৩৬ রানে। অন্যদিকে, ১৮৬ বল খেলে ১০৫ রানে অপরাজিত আছেন মুশফিক। টেস্টে চতুর্থ উইকেটে এটি বাংলাদেশের তৃতীয় ২০০ পেরোনো জুটি।

সবশেষ গত আগস্টে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ১৯১ করেছিলেন মুশফিক। এরপর খেলা ৭ টেস্টের ১৩ ইনিংসে ফিফটিও পাননি তিনি। তবে এবারের সেঞ্চুরিতে মাত্র ৫ বাউন্ডারির বিপরীতে দৌড়েই নিয়েছেন ৮০ রান। ১২তম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে খবর দিলেন, ফুরিয়ে যাননি এখনও; যেন ভরসা হয়েই আছেন মিস্টার ডিপেন্ডেবল। এক যুগ আগে আশরাফুলকে সঙ্গে নিয়ে এই গলেই ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বগুড়ার এই ক্রিকেটার।

অন্যদিকে, ২০২৩ সালের নভেম্বরের পর টেস্টে শান্তর এটি প্রথম সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয়। হাজারও সমালোচনার পর যেন ফিরে আসার গল্প লিখে শান্ত উড়লেন ফিনিক্স হয়ে।

বিজ্ঞাপন

তিন উইকেটের মধ্যে শ্রীলঙ্কার হয়ে থারিন্দু রত্নায়েকে দুটি ও অসিথা ফার্নান্ডো একটি উইকেট নিয়েছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন আদালতের রায় পেয়েও নিজ জায়গায় থাকতে পারছেন না শাহনাজ ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে ফসল ও ইটভাটার ক্ষতি, স্থবির জনজীবন চাঁদপুরে আবারও বাড়ছে হাম আক্রান্ত শিশু, ফ্লোরেই চলছে চিকিৎসা