চাঁদপুর শহরে রিক্সা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২০, ২০২৫ | ৭:০৫
Link Copied Successfully!
চাঁদপুরে মোটরসাইকেল ও রিক্সার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছে। সোমবার দিবাগত মধ্য রাতে শহরের কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক সড়কের চেয়ারম্যান ঘাট এলাকায় (ডিসি অফিসের সামনে) এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ছাত্রদল নেতা সমুদ্র মাল ও রিকশাচালক নিহত হয়। নিহত সমুদ্র মাল শহরের বাবুরহাট এলাকার মাল বাড়ির মনির মালের ছেলে। অপর নিহত অটোরিকশাচালকের নাম ইসমাইল। তিনি নাটোরের বাসিন্দা।

মোটরসাইকেল চালক রাকিবসহ আরো একজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত বারোটায় দ্রুতগতির একটি মোটরসাইকেল শহর থেকে বাবুরহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি রিক্সার সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়াবহ এই সংঘর্ষে রিকশাটি দ্বিখন্ডিত হয়ে যায়। এসময় স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক সমুদ্র মাল ও রিক্সাচালকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বেলায়েত হোসাইন জানান, দুর্ঘটনার পর হাসপাতালে নিয়ে আসা চারজনের মধ্যে দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে জানান তিনি। একজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, মোটরসাইকেল ও  অটোরিকশাটি জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মৃতদেহ দুটো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে ছাত্রদল নেতা নিহতের খবর ছড়িয়ে পড়ারপর পরই শহরে ব্যাটারিচালিত অবৈধ রিকশা চলাচল নিষিদ্ধের দাবি তোলেন  স্থানীয়রা।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব