গণঅভ্যুত্থান পরবর্তী সরকার মুক্ত সাংবাদিকতার প্রসার ঘটিয়েছে: প্রেস সচিব

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ১৫, ২০২৫ | ২:৪৪
Link Copied Successfully!

গণঅভ্যুত্থান পরবর্তী সরকার মুক্ত সাংবাদিকতার প্রসার ঘটিয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল’ শীর্ষক এক সেমিনারে এ কথা জানান তিনি।

শফিকুল আলম বলেন, ‘নতুন বাংলাদেশে সকল গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে। গণঅভ্যুত্থান পরবর্তী সরকার কথা বলার অধিকার কেড়ে নেয়নি বরং মুক্ত সাংবাদিকতার প্রসার ঘটিয়েছে।’

প্রেস সচিব বলেন, ‘অনেক গণমাধ্যম ফ্যাসিবাদের সহযোগিতা করলেও গত ৯ মাসে সরকার কোনো সংবাদমাধ্যম বন্ধ করেনি সরকার। এ সময়ে গণমাধ্যমের পরিসর বেড়েছে, নিয়ন্ত্রণ নয় বরং সহনশীলতার পরিবেশ তৈরি হয়েছে।’

বিজ্ঞাপন

সাংবাদিকদের চাকরিচ্যুতি, অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল বা মামলা—এসব বিষয়ে সরকার সরাসরি জড়িত নয় জানিয়ে তিনি বলেন, ‘অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হওয়ার বিষয়টি পুনরায় সংশোধন করে তা সহজ করা হবে।’

২৬৬ সাংবাদিকের বিরুদ্ধে যে হত্যা মামলাগুলো রয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান শফিকুল আলম। তিনি বলেন, ‘এদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। তাঁরা সকলেই নিজ নিজ চাকরি করছেন।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা