হাজীগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা, ১ লাখ১৫ হাজার টাকা জরিমানা

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ মে ৪, ২০২৫ | ৭:২১
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে লাইসেন্স নবায়ন না থাকায় দুইটি ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করেছে উপজেলা প্রশাসন। একই সাথে অব্যস্থাপনা ও অপরিচ্ছন্নতার কারনে একটি ডায়াগনস্টিক সেন্টার ও তিনটি হাসপাতালকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৪ মে) দুপুরে হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান জানান, লাইসেন্স নবায়ন না থাকায় সূর্যের আলো ক্লিনিক ও ফাতেহা ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করা হয়েছে। একই সাথে ফাতেহা ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

এছাড়াও মা ও জেনারেল হাসপাতালে কাগজপত্র নবায়ন না থাকায় ৫ হাজার টাকা, অব্যস্থাপনা ও অপরিচ্ছন্নতার কারনে শাহজালাল মেমোরিয়াল হাসপাতাল এন্ড ট্রমা সেন্টারে ৩০ হাজার টাকা, পপুলার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ৩০ হাজার টাকা সহ মোট ১১৫ হাজার জরিমানা করা হয়েছে।

ওই সময় সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে স্বাস্থ্য সেবা প্রদান ও লাইসেন্স নবায়ন করার জন্য সচেতন করেন তিনি।

অভিযানে ওই সময় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আহমেদ তানভীর
হাসান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: জসিম উদ্দিন মজুমদার সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব