মতলব উত্তরের গ্যাস অনুসন্ধানে বাপেক্সের পরীক্ষামূলক কূপ খনন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ৩, ২০২৫ | ৫:৪৮
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলার গ্যাস অনুসন্ধানে পরীক্ষামূলক কূপ খনন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।  শুক্রবার (২ মে) সকালে উপজেলার কলাকান্দা ইউনিয়নের দশানী গ্রামে বাপেক্সের একটি কারিগরি দল এলাকায় এসে ভূ-তাত্ত্বিক পরীক্ষা-নিরীক্ষা চালায়।

স্থানীয়রা জানান, গত তিনদিন ধরে বাপেক্সের লোকজন এলাকায় অবস্থান করে বিভিন্ন পরীক্ষা চালাচ্ছেন। শুক্রবার সকালেও তারা প্রায় তিন থেকে চার ঘণ্টা কাজ করেন।

মজিবুর রহমান নামে স্থানীয় বাসিন্দা বলেন, তারা আজ মাটির নিচে পাইপ বসিয়েছে এবং এখান থেকে পলিথিনে করে কিছু মাটির নমুনা নিয়ে গেছে। জানিয়েছে, ১০ দিন পর আবার পরীক্ষা করতে আসবে। তারা কী খুঁজে পাবে, তা আমরা জানি না।

বিজ্ঞাপন

বাপেক্সের বিআরএম প্রকল্প ব্লক-৯ এর প্রকল্প ব্যবস্থাপক মো. ইলিয়াস বলেন, এখানে আপাতত যন্ত্রপাতির কার্যকারিতা যাচাই করা হচ্ছে। মূল অনুসন্ধান কাজ জুন মাস থেকে শুরু হবে। এই অনুসন্ধানের সূচনা হয়েছে লক্ষীপুরের রামগঞ্জ থেকে, আর মতলব উত্তরে পূর্ণাঙ্গ কাজ শুরু হতে জুলাই-আগস্ট পর্যন্ত সময় লাগতে পারে।

তিনি আরও জানান, বর্তমানে এখানে কোনো গ্যাসের মজুত পাওয়া যায়নি। অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাবে না। চূড়ান্ত রিপোর্টের ভিত্তিতে বিশেষজ্ঞরা বলতে পারবেন কোথায় গ্যাস বা তেলের সম্ভাব্য খনি রয়েছে।

উল্লেখ্য, দেশের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা মেটাতে নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে বাপেক্সের এই কার্যক্রমকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। দশানী এলাকায় সম্ভাব্য খনিজের খোঁজে এই প্রাথমিক কূপ খননের মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা