ডাকাতিয়া নদী থেকে এবার নবম শ্রেণীর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২৯, ২০২৫ | ৬:১৪
Link Copied Successfully!
চাঁদপুরে পৃথক ঘটনায় ডাকাতিয়া নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শহরের গুনরাজদী এলাকায় ডাকাতিয়া নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে সৌম্য দ্বীপ সরকার আপন (১৭) নামে নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ প্রায় ৩০ ঘন্টা পর উদ্ধার হয়। অপরদিকে দুপুরে শহরের কয়লা ঘাট এলাকায় ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে আরেক স্কুল শিক্ষার্থী আরাফাতের (১৪) মরদেহ উদ্ধার করা হয়।
দ্বীপ সরকার আপন মানিক রঞ্জন সরকারের ছেলে। সে পুরান বাজার ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। আর আরাফাত দুলাল কাজীর ছেলে। সে পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় নবম শ্রেণীর শিক্ষার্থী।
ফায়ার সার্ভিস চাঁদপুর নৌ ইউনিটের টিম লিডার আলী আহম্মদ জানান, ডাকাতিয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় দ্বীপ সরকার আপন নামের এক কলেজ শিক্ষার্থী। নিখোঁজের ৩০ ঘন্টা পর স্থানীয় লোকজন আপনের মরদেহ নদীতে ভাসতে দেখে খবর দেয়। ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।
এদিকে দুপুরে একই ভাবে গোসলে নেমে নিখোঁজ হয় আরাফাত থাম্বের আরেক স্কুল শিক্ষার্থী। পরে পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে ৯৯৯ কল আসে। প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবরি দল।
এ ঘটনায় উভয়ের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে চাঁদপুর থানা পুলিশ। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা