ফরিদগঞ্জে হিসাব রক্ষণ কার্যালয় যেন সহায়কের কাছে জিম্মি !

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ২, ২০২০ | ৭:৪৫
Link Copied Successfully!

ফরিদগঞ্জ উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়ে দীর্ঘ দিন ধরে অবাধে ঘুষ বাণিজ্য চললেও রহস্যজনক কারণে কর্তৃপক্ষের কোনো ভূমিকা নেই। প্রমান পেলেও দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছেন না সংশ্লিষ্ট বিভাগের কর্তা ব্যক্তিরা।

এই অফিসে অবসরপ্রাপ্ত চাকুরীজিবীদের ভাতার বই অনলাইনের নামে ৫’শ থেকে ২ হাজার টাকা প্রদান করেও খারাপ আচরণের পাশাপাশি ঘুরতে হয় দিনের পর দিন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ফরিদগঞ্জ উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়ে লাগামহীন ঘুষ বাণিজ্যের ফলে অবসরপ্রাপ্ত চাকুরীজিবী (ভাতা ভোগী) ও উপজেলার সরকারি কর্মকর্তা- কর্মচারীরা অতিষ্ট হয়ে পড়েছে। প্রতিটি কাজেই নির্দিষ্ট হারে মোটা অংকের কমিশন না দিলে নানা ভাবে হয়রানীর শিকার হতে হয় এমন অভিযোগ ভুক্তভোগীদের । শুধু তাই নয়, অবসরপ্রাপ্ত চাকুরীজিবীদের ভাতার বই অনলাইনের নামে প্রত্যেক ভাতার বইয়ের বিপরীতে ৫’শ থেকে ২ হাজার টাকা পর্যন্ত আদায়ের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। উৎকোচ নিয়েই ক্ষান্ত নয় কর্মকর্তা- কর্মচারীরা, প্রতিনিয়তই তাদের খারাপ আচরণের স্বীকার হতে হয় ভুক্তভোগীরা।

বিজ্ঞাপন

এদিকে উক্ত অফিসে গিয়ে দেখাযায়, অফিসে কর্মকর্তার টেবিলে বসেই দালাল ননী গোপালসহ কয়েকজন অফিসের খবরধারী করছে। উপজেলার রুপসা এলাকার ফজলুলর রহমানের মেয়ে রেহানা জানান, আমার নিকট কাজ করার কথা বলে দালাল ননী গোপাল সরকার ১ হাজার টাকা চুক্তি করে ৫শ টাকা নিয়েছে। আমি বারবার অফিসে এসে কাজ করাতে পারিনি এমনকি আমার পেনশন বহিটিও দিচ্ছেনা। এমন সময় অফিসে সাংবাদিকরা আসলে অভিযোগ করলে , ওনারা আমার বহি ও টাকা ফেরৎ দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। দালাল ননী গোপাল ফেমেলি প্লানিং অফিসের অবসর প্রাপ্ত একজন কর্মচারী , হিসাব রক্ষণ অফিসের মতো একটি গুরুত্বপূর্ণ অফিসে কি করে সরকারী চেয়ারে বসে কাজ করছেন এ প্রশ্ন অনেকেরই। তবে সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তার যোগসাজসেই কাজ ও দালালি করার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

এ বিষয়ে দালাল ননী গোপাল সরকারকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমাকে অফিসের কর্মকর্তা লোকবল সংকটে কাজ করার সুযোগ দিয়েছে। আমি কাজের বিনিময় নিচ্ছিনা। স্বেচ্ছাশ্রম দিয়ে মানুষজনকে সেবা দিচ্ছি। বাস্তবতা ভিন্ন। সরেজমিন বাস্তবতা হচ্ছে, তিনি সরকারী চেয়ারে নিয়ম বর্হিভূত বসে কাজ করার সুবাধে মাঠ পর্যায়ের সেবা নিতে আসা লোকজন বিশ্বাস করে পেনশন বহি দেন ও বাড়তি টাকা নেন। বাড়তি নিয়ে ফেরৎ দেওয়ার পরেও বলছেন , আমি সেবা দিচ্ছি। এ বিষয়ে ভুক্তভোগী আব্দুল মতিনসহ কয়েকজন জানায়, ভাতার বই অনলাইনের নামে উক্ত অফিস ৫’শ থেকে ২ হাজার টাকা পর্যন্ত আদায় করছে এবং সঠিক সময়ে কাজ না করেও মানুষের সাথে খারাপ আচরন করে। শুধু ভাতার বই নয়, এ অফিসে সকল কাজেই টাকা দিতে হয় বলে ভুক্তভোগীরা জানায়।

ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন কর্মকর্তা- কর্মচারীদের সাথে কথা বলে জানাযায়, অফিস ভ্রমণ বিলে ২০%, এরিয়া বিলে ৩০% – ৪০% উৎকোচ দিতে হয় অফিস সংশ্লিষ্টদের। এ বিষয়ে অভিযুক্ত অফিস পিয়ন ফিরোজ আলম বলেন, এ কাজ করার জন্য স্যার আমাকে অনুমতি দিয়েছে, টাকা আদায়ের বিষয়ে তার অফিসারের সাথে কথা বলতে বলেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা ওয়াহেদ পারভেজের সাথে কথা হলে তিনি সংবাদ পরিবেশন না করার জন্য অনুরোধ করেন এবং সন্ধায় দেখা করবেন বলে জানান। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শিউলি হরি বলেন, সত্যতা পেলে সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্মকর্তাদের সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা অনিল চন্দ্র সরকারের মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ভাতার বই অন লাইন করার জন্য নির্দেশনা রয়েছে। তবে কোন ধরণের টাকা নেওয়ার বিধান নেই। অফিস সহায়ক অনলাইন করার কাজ করতে পারেনা। কিন্তু সে চেয়ারে অফিসার স্টাইলে কাজ করে উৎকোচ নেয়া কথা শুনে হতবাক হয়ে তিনি বলেন এ সব বিষয়ে প্রমাণ পেলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

বীনা ফামের্সী
বীনা ফামের্সী

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা