চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু , আহত ৪

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২৩, ২০২৫ | ৮:২৯
Link Copied Successfully!
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর সদর উপজেলার কুমারডুগি এলাকায় ত্রিমুখী সংঘর্ষে যুবকের মৃ্ত্যু হয়েছে।  আহত ৪ জনের একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। বাকী তিনকে চাঁদপুর জেনারেল হাসপাতাল চিকিৎসা দেয়া হচ্ছে।  মঙ্গলবার রাতে পিকআপভ্যান- সিএনজি ও বোগদাদের ত্রিমুখী সংঘর্ষে  এ দুর্ঘটনা ঘটে।
মৃত যুবক  সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মফিজুল ইসলামের ছেলে  শাহাজান পাটওয়ারী (৪০) । আহতরা হলেন একই উপজেলার শাহতলী এলাকার নুরু গাজী ও শরীফসহ চার জন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী যাত্রীবাহী বোগদাদ বাসটি ঘটনাস্থল অতিক্রম করার সময় বাসের হেড লাইট জ্বালানো ছিল। এ সময় চাঁদপুরমুখী সিএনজি চালক সামনে বন্ধ থাকা পিকআপ দেখতে না পেয়ে ত্রিমুখী চাপা পড়ে। সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। নিহত ও আহতরা সবাই সিএনজির যাত্রী ছিল। পরে স্থানীয়রা সবাইকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

 

চাঁদপুর সদর মডেল থানা পুলিশের তদন্ত ওসি মিন্টু দত্ত বলেন, ঘটনাস্থলে পুলিশের দুই কর্মকর্তা গিয়ে সুরতহাল রিপোর্ট করেন। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। বোগদাদ বাস ও পিকআপিভ্যানটি জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা