ফরিদগঞ্জে এক স্কুল সরকারী করতে হাইকোর্টের নির্দেশের পরও

১৫ বছরেও হয়নি স্কুল সরকারীকরণ, ৫ শিক্ষকের মানবেতর জীবন

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২২, ২০২৫ | ৮:৪৭
Link Copied Successfully!

১৫ বছরেও স্কুল সরকারীকরণ না হওয়ায় বিনা বেতনে পাঠদান করে মানবেতর জীবন কাটছে পাঁচ শিক্ষকের। ২০১৩ সালে চাঁদপুরের বেসরকারী প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারীকরণ হলেও রাজনৈতিক প্রতিহিংসা ও বৈষম্যের গ্যাঁড়াকলে আটকে যায় চাঁদপুরের ফরিদঞ্জের একটি বেসরকারী বিদ্যালয়।

বিদ্যালয়টি জেলার ফরিদগঞ্জ উপজেলার ৫নং পূর্ব গুপ্টি ইউনিয়নের ত্রিদোনা রেজিষ্টার বেসরকারী প্রাথমিক বিদ্যালয়। চার কক্ষ বিশিষ্ট্য টিনসেডে ১৬২ শিক্ষার্থী আর ৫ শিক্ষক নিয়ে চলছে শিক্ষা প্রতিষ্ঠানটি। গেল ১৯৯৩ সালে গ্রামবাসীর উদ্যোগে নির্মিত হয় বিদ্যালয়টি।

২০১৩ সালে দ্বিতীয় ধাপে বিদ্যালয়টি সরকারীকরণের খবরে বেজায় খুশি হওয়া শিক্ষক ও গ্রামবাসী এখন হতাশাগ্রস্থ। সুকৌশলে তৎকালীন আওয়ামীলীগ নেতারা একই সালে বিদ্যালয়বিহীন এলাকা দেখিয়ে ১৫শ প্রকল্পের আওতায় একটি ভবন নেন ত্রিদোনা গ্রামে। তারপর শুরু হয় গ্রামে থাকা একমাত্র প্রাথমিক বিদ্যালয়টি সরকারীকরণের ষড়যন্ত্র।

বিজ্ঞাপন

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস। ২০ বছর ধরে সরকারীকরণের আশায় এই বিদ্যালয়ে পাঠদান করে আসছেন। স্বামী আর ৪ সন্তান নিয়ে চলছে মানবেতর জীবন। চাকরী জীবনের শেষ প্রান্তে এসে বিদ্যালয়টি সরকারীকরণ দেখে যাওয়া তার স্বপ্ন। তারমতো বাকী চার শিক্ষকও ২০১৩ সাল থেকে অপেক্ষার প্রহর গুণছেন।

বিদ্যালয়ে গিয়ে কথা হয় প্রধান শিক্ষক মো. ওয়ালিউল্ল্যাহ ভূঁইয়ার সাথে। তিনি বিদ্যালয়টি সরকারীকরণে বাঁধা প্রসঙ্গে বলেন, হাইকোর্টে ২০১৯ সালে তাদের একটি আবেদনের প্রেক্ষিতে বেসরকারী বিদ্যালয়টি ও পাশ^বর্তী ত্রিদোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাথে একীভূত করা এবং ৫ শিক্ষককে আত্মীয়করণের নির্দেশ দেন। রায়ের আট বছরেও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অদৃশ্য কারণে এখনো তাদেরকে একীভূত করেনি।

প্রধান শিক্ষক মো. ওয়ালিউল্ল্যাহ ভূঁইয়া আরো জানান, স্কুলটি সরকারীকরণে উপজেলা, জেলা প্রশাসকসহ জেলা পর্যায়ে সংশ্লিষ্ট সকল দপ্তরের সুপারিশ থাকা স্বর্ত্বে মন্ত্রণালয়ে ফাইলটি বন্দি হয়ে আছে। দ্রুত বিদ্যালয়টি জাতীয়করণ ও শিক্ষকদের সরকারীকরণে প্রয়োজনীয় নির্দেশনা ও পদক্ষেপ নেয়ার প্রত্যাশা করেন তিনি।

বিজ্ঞাপন

জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন বলেন, সবশেষ ২০২৩ সালে বিদ্যালয়টি হাইকোর্টের নির্দেশনুযায়ী একীভূত করতে প্রাথমিক র্শিক্ষা অধিদপ্তরে সুপারিশ প্রেরণ করেন।

 

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও