শাহরাস্তিতে এসএসসি পরিক্ষা কেন্দ্রে উত্তর বলে দেয়ায় হল সুপার আটক, ৩ শিক্ষক প্রত্যাহার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২১, ২০২৫ | ৩:০১
Link Copied Successfully!
চাঁদপুরের শাহরাস্তিতে এসএসসি পরিক্ষার কেন্দ্রে শিক্ষার্থীদের উত্তর বলে দেয়ার অভিযোগে হল সুপার আজমুল হককে আটক ও হলের দ্বায়িত্বরত ৩ শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সকালে উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণিত পরিক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
 ওই কেন্দ্রে গণিত পরিক্ষা চলাকালে হল সুপার ও দেবকরা মারগুবা ড. শহীদুল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আজমুল হক ১২নং হলে গিয়ে শিক্ষার্থীদের মৌখিক ভাবে এম.সি.কিউ উত্তর বলে দেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার ওই সময় কেন্দ্রে উপস্থিত হয়ে তাকে হাতেনাতে আটক করেন। অভিযুক্ত হল সুপার দোষ স্বীকার করেন এবং কেন্দ্র সচিব মোঃ আজাদ হোসেন বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। দুপুরে  শাহরাস্তি থানা পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান, অভিযুক্ত শিক্ষক দায় স্বীকার করেছেন। তাকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।
কেন্দ্র সচিব ও নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাদ হোসেন জানান, হলে দায়িত্বে থাকা ৩ শিক্ষককে আগামী পরিক্ষা গুলো থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, কেন্দ্র থেকে অভিযুক্ত শিক্ষক আজমুল হককে আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা