গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মুন্সীরহাট বাজারে পুড়েছে ১৮ ব্যবসা প্রতিষ্ঠান

মাহফুজ মল্লিক, মতলব দক্ষিণ
আপডেটঃ এপ্রিল ১১, ২০২৫ | ১১:২১
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব মুন্সীরহাট বাজারে অগ্নিকান্ডে ১৮ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ব্যবসায়ীদের। শুক্রবার সকালে মুন্সীরহাট বাজারের নবীরের রঙ্গের দোকানে গ্যাস সিলিন্ডর বিস্ফোরণে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ও স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় এক ঘন্টা পর আগুনে নিয়ন্ত্রণে আনা হয়।

ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, শরীফের রঙের দোকান, মুক্তারের হার্ডওয়ারের দোকান, গণেশের স্বর্ণের দোকান, নবীরের হার্ডওয়ারের দোকান, বিল্লাল ও আলমের মুদি দোকান, হক ফার্মেসী, কুমিল্লার মিষ্টির ভান্ডার, একটি সেলুন ও মোহাম্মদ মনির হোসেন প্রধানের মার্কেটের কয়েকটি দোকানসহ ১৮ টি ব্যবসা প্রতিষ্ঠান।

বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, নবীরের রঙ্গের দোকানে গ্যাস সিলিন্ডর বিস্ফোরণে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে। তাদের সব শেষ হয়ে গেছে। প্রতিটি দোকানের মালামাল ও অবকাঠামো পুড়ে শেষ। কিছুই রক্ষা করা যায়নি। তাদের প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মতলব দক্ষিণ উপজেলার ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, সকাল সাড়ে সাতটায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ১৫ মিনিট পর ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। তবে উৎসুক জনতার কারণে আগুণ নিয়ন্ত্রণে কাজ করতে হিমশিম খেতে হয় বলে জানান তিনি।

এদিকে ঘটনার দুই ঘন্টার পর মতলব দক্ষিণের পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিজ্ঞাপন

এরআগে মুন্সীরহাট বাজারে সম্প্রতি আরো একবার অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওইসময় সড়কের পশ্চিম পাশের প্রায় ১৫ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা