মতলব উত্তরে প্রসূতির মৃত্যু, টাকার বিনিময়ে রফাদফা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ১, ২০২০ | ৭:৪৯
Link Copied Successfully!

মতলব উত্তরে চিকিৎসকের ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনা ধামাচাপা দেয়ার জন্য মোটা অঙ্কের টাকায় রফাদফা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক’ এ প্রসূতি মৃত্যুর ব্যাপারে ৪-৫ লক্ষ টাকায় রফাদফা হয়েছে বলে স্ট্যাটার্সও দিয়েছেন অনেকে। ফলে রোববার দিনভর ফেসবুকে ঝড় উঠে।

মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার ঠাকুরচর খান বাড়ির আবুল খায়ের খানের স্ত্রী লিমা আক্তার (২২) প্রসব বেদনা নিয়ে শুক্রবার রাতে ছেংগারচর বাজারে অবস্থিত ‘পালস এইড জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার’ এ ভর্তি হয়। ওইদিন রাত ৯ টায় লিমা আক্তার এর প্রসব বেদনা শুরু হলে দায়িত্বরত চিকিৎসক এবং মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আকলিমা জাহান তানিয়া তােেক সিজারিয়ান অপারেশন করে। এতে ভুল চিকিৎসার কারণে ওই প্রসূতির মৃত্যু হয়েছে বলে নিহতের পরিবার অভিযোগ করেন। এদিকে এ ঘটনা ধাপাচাপা দেয়ার জন্য শনিবার রাতে ছেংগারচর সরকারী ডিগ্রি কলেজ সড়কে অবস্থি’ত চিকিৎসক আকলিমা জাহান তানিয়ার ভাড়া বাসায় শালিস বসে। ওই শালিসে মোটা অঙ্কের টাকায় আপোষ মিমাংসা হয় বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

ডা. আকলিমা জাহান তানিয়া মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার হিসেবে দায়িত্বে রয়েছেন। তিনি ২০১৭ সালে পালস এইড জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে এ প্রতিষ্ঠানের কোনো নিবন্ধন করা হয়নি বলে অভিযোগ রয়েছে। এদিকে হাসপাতালে যারা নার্সের দায়িত্বে রয়েছে, তাদের কারোরই একাডেমিক সার্টিফিকেট নেই। সিজারের সময় যে নার্স দায়িত্বে ছিলেন তার নাম ডালিয়া আক্তার। সে নার্সিং এর ওপর ডিপ্লোমা করেনি। এমনকি এসএসসি পাশও করেনি বলে অভিযোগ রয়েছে। পালস এইড জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর কর্ণধার ও মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আকলিমা জাহান তানিয়া (০১৭৫৮-৮৬৩৬৩৪) এ নম্বরে একাধিক কল করেও কোন বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা